ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় শিক্ষককে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার, গ্রেপ্তার ২ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ : কক্সবাজারে ২ নং সংকেত যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার যৌথ প্রশিক্ষণ মহড়া উপলক্ষে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে শ্রমিক আন্দোলনের নামে স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন:স্বরাষ্ট্রমন্ত্রী শক্তি বেড়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায় মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না

যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের ঘটনায় আলোচিত মূল হোতা আমেরিকান নাগরিক তৌসিফ হাসানকে (২২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা।

রোববার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত ঢাকার ওয়ারী থানাধীন র‍্যাংকিন স্ট্রিটে তার নিজ বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি অনুসন্ধানের সূত্র ধরে তৌসিফের ওয়ারীর বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে তার বাসার ভেতরে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাবের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।

ল্যাব থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা কুশ গাছ, সদ্য সংগৃহীত কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছিল। এছাড়া বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষেও একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

তদন্তে জানা যায়, তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল রপ্ত করেন। পরবর্তীতে দেশে এসে নিজ বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে কুশ চাষ শুরু করেন। বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তিনি। এ কাজে তার এক বান্ধবীও সহযোগিতা করতেন বলে তদন্তে উঠে আসে। একই সময়ে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২ পিস ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হলে ডিএনসির অভিযানে তা উদ্ধার হয়।

ওই ঘটনায় সংশ্লিষ্ট বান্ধবী ও তৌসিফের বাসার তত্ত্বাবধায়ককে গ্রেফতার করা হয়েছিল এবং টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তৌসিফকে পলাতক আসামী করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তার মাদক সংশ্লিষ্টতার অন্যান্য দিক এবং মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত তৌসিফ হাসানের বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা নিজ হেফাজতে সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি পূর্ববর্তী কুশ ল্যাবের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো এবং তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সূত্র: যমুনা ‍টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় শিক্ষককে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার, গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার

আপডেট সময় : ০২:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬