ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

ঢাকা: ‎আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। টানা আনন্দ-উৎসবের পর আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিজয়া দশমীতে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা। ফলে সারা দেশের মণ্ডপে মণ্ডপে এখন বেজে উঠেছে বিষাদ ও বিদায়ের ঘণ্টা।

‎
‎তাই মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়। বিদায়বেলায় দেবীকে প্রাণভরে দেখে নিচ্ছেন ভক্তরা। প্রার্থনা করছেন নিজ পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায়।
‎
‎মহানগর সার্বজনীন পূজা কমিটি ও ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, আজ সকাল ৯:৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন করা হবে।
‎
‎এছাড়া দশমীর আনুষ্ঠানিকতার অন্যতম বড় আকর্ষণ হলো ‘দেবী বরণ’ ও ‘সিঁদুর খেলা’। বিসর্জনের আগে বিবাহিত নারীরা দেবীকে সিঁদুর পরিয়ে ও মিষ্টি নিবেদন করে বিদায় জানান। সিঁদুর খেলার মাধ্যমে তারা দেবীর কাছে স্বামীর দীর্ঘায়ু, মঙ্গল এবং পরিবারের কল্যাণ কামনা করেন। দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে নারীরা একে অপরের কপালে ও গালে সিঁদুর মেখে, নাচ-গান ও মিষ্টিমুখের মাধ্যমে এই আনন্দ ভাগাভাগি করে নেন। তবে এ সিঁদুর খেলায় শুধু বিবাহিত নারীরাই নন, অবিবাহিত তরুণীসহ অন্যান্য ভক্তরাও এই উৎসবে মেতে ওঠেন।

আজ সকাল ১১:৩০ টায় মায়ের বরণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ১২:০০ টায় থাকছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

এরপর বিকেলে শুরু হবে বিজয়া শোভাযাত্রা ও বিসর্জনের প্রস্তুতি। মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের ওয়াইজ ঘাটে পৌঁছাবে। সেখানে বিকেল ৩:০০ টা থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সর্বত্র সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ।
‎
‎উল্লেখ্য, শাস্ত্রীয় বিধান অনুযায়ী এ বছর দেবী দুর্গার আগমন ঘটেছিল ঘোটকে (ঘোড়ায়) এবং দেবী কৈলাসে গমন করছেন নৌকায় চড়ে। গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রথম বার্তা এসেছিল এবং গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে মূল ৬ দিনের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এরপর ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাসপ্তমীর অতিরিক্ত পূজা, ১৯ অক্টোবর মহাষ্টমী ও সন্ধিপূজা এবং ২০ অক্টোবর মহানবমীর আরতি প্রতিযোগিতাসহ নানা আয়োজনের পর আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে পূর্ণতা পাচ্ছে এই উৎসব।
‎
‎এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকারি নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিনদিন পর্যন্ত বর্ধিত করা হয়। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে এই বর্ধিত ছুটি যুক্ত হয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের টানা ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা উৎসবের আনন্দকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে সব ধর্মের মানুষকে একত্রিত করে অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। বিজয়া দশমী উপলক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন দল ও সংগঠনের নেতারা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

‎উল্লেখ্য, দুর্গাপূজার এই বিদায়বেলার পর আগামী ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা, ৬ নভেম্বর শুক্রবার বিজয়া সম্মিলন এবং ৮ নভেম্বর রোববার শ্যামাপূজা ও সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পালিত হবে দীপাবলি।

সূত্র: সারাবাংলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

আপডেট সময় : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬