ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের

হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার

  • তৌফিক লিপু
  • আপডেট সময় : ০৬:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • 103

স্বজন হারানোর শোক, আর প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়ার অপেক্ষায় কক্সবাজার সদর হাসপাতালের মর্গে অপেক্ষা করছে স্বজনরা। ইনানীর টুপটুপ রিসোর্টে আগুনে প্রাণ হারানো ১০ পর্যটকের মরদেহ রয়েছে হাসপাতালের মর্গের হিমঘরে । প্রিয়জনকে হারিয়ে ক্ষুব্ধ স্বজনেরা। তাঁদের দাবি, এই প্রাণহানির দায় এড়াতে পারে না রিসোর্ট কর্তৃপক্ষ। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা।

কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা. সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, আগুনে মরদেহগুলো পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে নেওয়া হচ্ছে ডিএনএ পরীক্ষার উদ্যোগ। পরিবারের সদস্যদের নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের পর মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এতে সময় লাগবে ২ থেকে ৩ সপ্তাহ লাগবে বলে তিনি জানান

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেছে। রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ব্যবস্থাপক ও কর্মচারীসহ ২০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান।
এই মামলায় গ্রেফতার হওয়া টুপটুপ রিসোর্টের ম্যানেজার সুমন কে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

অন্যদিকে অগ্নিকান্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট তাসনীম জাহানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, রিসোর্টটার অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা ছিলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মেরিনড্রাইভে প্রায় আড়াই হাজার স্থাপনা গড়ে উঠেছে, যার বেশীর ভাগের অনুমোদন নেই বলে জানিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। তিনি বলেন,অনুমোদন নেই এমন সব স্থাপনার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু

হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার

আপডেট সময় : ০৬:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬