কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ধর্তব্য অপরাধে ৫ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৪ জন আসামিকে আটক করা হয়।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা মোঃ হারুন (২৫), নাজিরাটেক ভাসাইন্যা পাড়ার রহমত আলী (১৯), কুতুবদিয়া পাড়ার মোঃ মেহেদী হাসান (১৯), ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাহার পাড়ার রুবেল প্রকাশ রিফাত (২৪) এবং ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিসিক লিংক রোড এলাকার ইয়াছিন আরাফাত (২৩)।
অন্যদিকে পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকার পাড়ার নুরুল হায়াত রাকিব, জিলংঝা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাতলীর বাসিন্দা ও বর্তমানে ১২ নম্বর ওয়ার্ডে বসবাসকারী মোঃ আবুল কালাম সবুজ, মহেশখালীর কালারমারছড়ার বাসিন্দা ও বর্তমানে শহরের সমিতি পাড়ায় বসবাসকারী মোহাম্মদ রফিক ওরফে আরিফুল ইসলাম (২৩) এবং ৩ নম্বর ওয়ার্ডের বড় বাজার এলাকার মোঃ রেজাউল করিম।
নিজস্ব প্রতিবেদক: 














