ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • 898

ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে প্রিয়জনকে জড়িয়ে ধরেন কমবেশি সবাই। প্রিয়জন বলতে যে শুধু সঙ্গী বা প্রেমিক-প্রেমিকাকেই বোঝায়, তা কিন্তু নয়। মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব সবাই প্রিয়জনের কাতারে পড়তে পারেন।

খুব বেশি আনন্দের সময় যেমন আমরা প্রিয়জনকে জড়িয়ে ধরি, আবার কাউকে সান্ত্বনা দিতেও বুকে টেনে ধরেন অনেকেই। বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্ব ও স্নেহের অনুভূতি বাড়াতে সাহায্য করে আলিঙ্গন।

আজ কিন্তু প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন। অর্থাৎ ‘লেটস হাগ ডে’ আজ। ৩ ডিসেম্বর এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়। দিবসটি কবে থেকে ও কী কারণে পালন করা শুরু হয় সে বিষয়ে তেমন সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না।

তবে জানা গেছে, কেভিন জাবর্নি নিামক এক ব্যক্তি এই দিনের পেছনে মাস্টারমাইন্ড ছিলেন। কেভিন জাবর্নি জনসমক্ষে একে অপরের প্রতি স্নেহ দেখাতে লোকেদের উত্সাহিত করতেই প্রথম জাতীয় আলিঙ্গন দিবস উদযাপন করেন।

এই দিবসের মূল উদ্দেশ্য হলো, একে অপরের প্রতি স্নেহ প্রদর্শন করা। যা আলিঙ্গনের মাধ্যমে প্রকাশ করা হয়। আলিঙ্গনের অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে।

জানলে অবাক হবেন, বেশ কিছু গবেষণা প্রমাণ করেছে আলিঙ্গন ভালো হরমোন নিঃসরণ বাড়া। যা রক্তচাপ ও মানসিক চাপের মাত্রা কমাতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন আলিঙ্গন করার মাধ্যমে সম্পর্কের আরও উন্নতি ঘটে। প্রিয়জনকে জড়িয়ে ধরলে অক্সিটোসিন নামক সুখী হরমোনের নিঃসরণ ঘটে।

ফলে কর্টিসলের (স্ট্রেস হরমোন) মাত্রা কমে কমায়। এছাড়া আলিঙ্গন রক্তচাপ, হৃদস্পন্দন, বিষণ্নতা, উদ্বেগ ও হতাশা নিয়ন্ত্রণে সাহায্য করে।

ইন্দোনেশিয়ার মুলাওয়ারম্যান ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেছেন, হাগ থেরাপি হতাশাগ্রস্থ কিশোর-কিশোরীদের মানসিকভাবে সুস্থ করতে কার্যকরী ভূমিকা রাখে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

আপডেট সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫