ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পোড়া তেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই রেস্তোরাঁকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উখিয়ার কোরাল স্টেশন ও ওশান কিচেন রেস্তোরাঁয় যৌথ অভিযান চালায় কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম। সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।

অভিযানে থাকা সংশ্লিষ্টরা জানান, কোরাল স্টেশনে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অননুমোদিত ও লেবেলবিহীন দই বিক্রি এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ওশান কিচেন রেস্তোরাঁয় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজের উপস্থিতি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, পচা-বাসি খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

দুই প্রতিষ্ঠান থেকেই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও উখিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে খাদ্য নিরাপত্তা আইন ও স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬