ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

৯ বছর পর নিজের জাতীয় পরিচয় পত্র নিলেন সালাউদ্দিন আহমেদ

নয় বছর পর জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার সকাল ১১ টায় পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি নিজের জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ উপজেলার প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরী। সে সাথে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি। দুই দিনের সফরে কক্সবাজার গিয়ে সালাহউদ্দিন আহমদ অংশ নেন বেশ কয়েকটি অনুষ্ঠানে। দুপুরে পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান পরিষদের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এরপর তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন। শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ খেলা শুরু হয়। বিকেলে তিনি পেকুয়ার মগনামায় আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং সুধী সমাবেশে যোগ দেন। দীর্ঘ এক যুগের বেশী সময় পর নিজ এলাকায় মানুষের সাথে কথা বলতে পেরে অনেকটা আবেগে আপ্লূত হয়ে পড়েন বিএনপির এই নেতা। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি গনতান্ত্রিক দেশের মানুষের অধিকারের জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এমন জনপ্রতিনিধি নির্বাচন

করুন যিনি দেশ এবং মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ

৯ বছর পর নিজের জাতীয় পরিচয় পত্র নিলেন সালাউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৩:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫