ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সাংবাদিকপুত্র তরিকুল ইসলাম বকুল মহেশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কমিশন কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের যুক্তিতর্ক গর্জনিয়ার পোয়াংগেরখিলে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক হাফিজ গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজারে পরিচালকের স্বেচ্ছাচারিতা : স্থানীয় কর্মী ছাঁটাই, কেন্দ্রীয় নির্দেশ অমান্যের অভিযোগ লোহাগাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দুই কৃষক পেলেন ১ লাখ টাকার সরকারি সহায়তা এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ কক্সবাজারসহ ১২ জেলায় চালু হল ই-জামিননামা যে তিন কারণে বাংলাদেশে বেড়েছে লোডশেডিং রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী চূড়ান্ত, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ

জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্ম তারিখ, নাম সংশোধনে সহজ প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে নতুন পরিপত্রও জারি করা হয়েছে।

সহজিকরণের কারণে অনলাইনে যাচাইযোগ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদনগুলো মাঠপর্যায়ের কর্মকর্তারাই দ্রুত নিষ্পত্তির সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলামের সই করা এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে যা বলা হয়েছে- অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডিতে জন্মতারিখ সংশোধনের আবেদনগুলোকে ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে বিবেচনা করা হবে। এসব আবেদন মাঠপর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকগণ সরাসরি নিষ্পত্তি করতে পারবেন।

শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্য তথ্য বা দলিল গ্রহণের ক্ষেত্রে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করতে বলা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, আবেদন ইলেকট্রনিকালি অনুমোদন বা বাতিলের ক্ষেত্রে সিএমএস-এ আবশ্যিকভাবে নোট দিতে হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ তাদের অধীনস্থ কর্মকর্তাদের সম্পাদিত কার্যক্রম নিয়মিত মনিটরিং করবেন। প্রতি মাসে দৈবচয়নের ভিত্তিতে প্রত্যেক নিষ্পত্তি করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অন্তত তিনটি আবেদন সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা যাচাই করে প্রতিবেদন পরিচালক (অপারেশনস)-এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাবেন।

এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুসারে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্মতারিখসহ নিজের নাম, বাবা ও মায়ের নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদনগুলো মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি হবে।

জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার কোনো সংশোধন করা যাবে না বলে পরিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনের এই নির্দেশনার ফলে মাঠপর্যায়ে সাধারণ নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সংশোধনসংক্রান্ত ভোগান্তি ও অপেক্ষার সময় অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র – একাত্তর টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চীনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সাংবাদিকপুত্র তরিকুল ইসলাম বকুল

জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কমিশন

আপডেট সময় : ০৯:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬