ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ১৮৩ মিমি বৃষ্টিপাত টেকনাফে, বৃষ্টিপাত থাকতে পারে আরো ৫দিন : আবহাওয়া অফিস সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১

কক্সবাজারে জামায়াতের আমীরে আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল

আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি (শনিবার) হাশেমিয়া কামিল মাদরাসার মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি ময়দানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক ।

শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমনে জেলাব্যাপী উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে কক্সবাজারের পরিকল্পিত উন্নয়ন এবং পর্যটন খাতকে জাতীয় পর্যায়ে আরো গুরুত্ব দিয়ে তুলে ধরতে আমীরে জামায়াতের ৮ তারিখের সফরের মাধ্যমে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস। জেলা আমির জেলাবাসীকে ৮ ফেব্রুয়ারির কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা সাংগঠনিক সম্পাদক আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম।

উপস্থিত ছিলেন-জেলা অফিস সম্পাদক এড. মোহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য এড. জাফরুল্লাহ ইসলামাবাদী, সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এড. সলিমুল্লাহ বাহাদুর, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সদর জামায়াতের আমির অধ্যাপক খুরশিদ আলম আনছারি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোহাম্মদ মহসিন, শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরীসহ শহর নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন

কক্সবাজারে জামায়াতের আমীরে আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল

আপডেট সময় : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫