ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কক্সবাজারে বন্যা ও পাহাড় ধ্বসের শঙ্কা: আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ

কক্সবাজারে টানা অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সাথে দেখা দিয়েছে পাহাড় ধ্বসের তীব্র ঝুঁকি। সমুদ্র বন্দরে বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ থাকায় এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই প্রতিকূল পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকার আশঙ্কায় পুরো জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল সাইক্লোন শেল্টার (আশ্রয়কেন্দ্র) প্রস্তুত রাখা হয়েছে।

এক জরুরি গণবিজ্ঞপ্তিতে কক্সবাজারের পাহাড়ের পাদদেশে, ঢালু জমিতে এবং বন্যার পানিতে প্লাবিত নিচু এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী সকল নাগরিককে অবিলম্বে নিকটবর্তী নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

যেকোনো জরুরি পরিস্থিতি, উদ্ধারকাজ বা সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য নিচের নম্বরে কল করতে বলা হয়েছে কন্ট্রোল রুম নম্বর: ০১৮৭২-৬১৫১৩২।

দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে না যাওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

সূত্র: দৈনিক ইত্তেফাক
ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

কক্সবাজারে বন্যা ও পাহাড় ধ্বসের শঙ্কা: আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ

আপডেট সময় : ০২:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬