ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির ৭, মেসির ৮, মেসির ১২- আরও কতশত রেকর্ড মিয়ানমারে সিমেন্ট সহ নানান পণ্য পাচারে সক্রিয় আবুল কালাম সিন্ডিকেট পেকুয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা রামুতে মিনিবাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫ চুয়েটের কক্সবাজার স্টুডেন্টস ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন : কামরুল সভাপতি, আশরাফুল সম্পাদক চকরিয়ায় পৈত্রিক ভিটে নিয়ে দ্বন্দ্ব: বড় ভাইকে হত্যা করল ছোট ভাই অপতথ্য ও গুজবকে চ্যালেঞ্জ করতে হবে সত্য সাংবাদিকতা দিয়ে- প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বাহারছড়া উত্তর শাখা যুবদলের সম্মেলনে শাহজাহান চৌধুরী-ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে কক্সবাজার শহর ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা? সভাপতি-সম্পাদক পদে যাদের নিয়ে আলোচনা ​রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পলাতক আসামি মাস্টার শুক্কুর গ্রেফতার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ভেনেজুয়েলা ভূমিকম্প: বাড়ছে নিহতের সংখ্যা, এখনো নিখোঁজ ৫০ হাজার সাভারে ফ্ল্যাটে নারীর লাশ: পুলিশের ধারণা, ‘ধর্ষণের পর হত্যা’ সারাদেশে ১০ লাখ কিউআর কোড চালু, বাড়ছে ডিজিটাল লেনদেন

মেসির ৭, মেসির ৮, মেসির ১২- আরও কতশত রেকর্ড

ধারাভাষ্যকাররা প্রায়ই বলে থাকেন, লিওনেল মেসি মাঠে নামা মানেই রেকর্ড। আর এই কথাটি যে ভুল নয়, তা প্রতি ম্যাচেই প্রমাণ করে দেন আর্জেন্টাইন মহাতারকা। যার ব্যতিক্রম হয়নি কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-র ম্যাচেও।

মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ে প্রথম গোলটি করেছেন মেসি। আর এই গোলের সৌজন্যে একগাদা রেকর্ড ও অর্জন লেখা হয়ে গেছে তার নামে। সেগুলো দেখে নেওয়া এক নজরে-

১২

বিশ্বকাপের নকআউট পর্বে মেসির মোট গোলে অবদান এখন ১২টি (৬ গোল ও ৬ অ্যাসিস্ট)। যা রেকর্ড সংরক্ষণের পর (১৯৬৬) থেকে সর্বোচ্চ। এতদিন ১১ গোলে অবদান রেখে পেলে ও কিলিয়ান এমবাপের সমান ছিলেন আর্জেন্টাইন তারকা।

২০

ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি। আপাতত ১৮ গোল নিয়ে তার ঠিক পেছনেই কিলিয়ান এমবাপে।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোল করলেন মেসি। আর কারও টানা ৬ ম্যাচের বেশি গোলের রেকর্ড নেই।

৭+

২০২২ সালের কাতার বিশ্বকাপেও ৭ গোল করেছিলেন মেসি। এবার মাত্র ৪ ম্যাচেই তিনি করে ফেললেন ৭ গোল। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একাধিক আসরে ৭ গোলের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।

বিশ্বকাপের এক আসরে আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড গুইলের্মো স্তাবিলের, ১৯৩০ আসরে ৮ গোল। আর লাতিন আমেরিকার ফুটবলার মধ্যে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড আদেমিরের, ১৯৫০ সালে ৯ গোল।

দুটি রেকর্ডই নিজের করে নেওয়ার সুযোগ এখন মেসির সামনে।

বিশ্বকাপের নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তার আগে এই কীর্তি ছিল শুধু হাঙ্গেরির গিয়র্গি সারোসি (১৯৩৪-১৯৩৮) ও ব্রাজিলের ভাভার (১৯৫৮-১৯৬২)।

এই ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করে মোট ১০ গোলে অবদান রেখেছেন মেসি।

১৪

৩৫ বছর বয়স হওয়ার পর বিশ্বকাপে ১৪টি গোল করেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে ৩৫ হওয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ গোল ক্যামেরুনের রজার মিলার, ৫টি।

১৪

বিশ্বকাপে ২২টি ভিন্ন দেশের বিপক্ষে খেলে ১৪টির সঙ্গেই গোলের দেখা পেয়েছেন মেসি।

৩০ ও ১৩

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে মেসির ৩০তম ম্যাচ। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো

এছাড়া বিশ্বকাপের নকআউটে এটি ছিল মেসির ১৩তম ম্যাচ। নকআউটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড জার্মানির মিরোস্লাভ ক্লোসার, ১৪টি।

সুত্র: টি স্পোর্টস

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেসির ৭, মেসির ৮, মেসির ১২- আরও কতশত রেকর্ড

মেসির ৭, মেসির ৮, মেসির ১২- আরও কতশত রেকর্ড

আপডেট সময় : ০৮:২৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬