ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় পৈত্রিক ভিটে নিয়ে দ্বন্দ্ব: বড় ভাইকে হত্যা করল ছোট ভাই অপতথ্য ও গুজবকে চ্যালেঞ্জ করতে হবে সত্য সাংবাদিকতা দিয়ে- প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বাহারছড়া উত্তর শাখা যুবদলের সম্মেলনে শাহজাহান চৌধুরী-ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে কক্সবাজার শহর ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা? সভাপতি-সম্পাদক পদে যাদের নিয়ে আলোচনা ​রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পলাতক আসামি মাস্টার শুক্কুর গ্রেফতার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ভেনেজুয়েলা ভূমিকম্প: বাড়ছে নিহতের সংখ্যা, এখনো নিখোঁজ ৫০ হাজার সাভারে ফ্ল্যাটে নারীর লাশ: পুলিশের ধারণা, ‘ধর্ষণের পর হত্যা’ সারাদেশে ১০ লাখ কিউআর কোড চালু, বাড়ছে ডিজিটাল লেনদেন ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শারমিনা আফরোজ রেশমিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আবারও পাল্টালো পুলিশের পোশাক কক্সবাজার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা, তৃণমূলে আলোচনায় কারানির্যাতিত ছাত্রদল নেতা রায়হান বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে কক্সবাজারে বিএসপিএ’র আলোচনা সভা

​রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পলাতক আসামি মাস্টার শুক্কুর গ্রেফতার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলম (৩৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার রাতে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় র‌্যাব-১৫, সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত শুক্কুর আলম উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্ট (ব্লক-সি/৪) এর মোহাম্মদ ইলিয়াসের ছেলে।

​র‌্যাব জানায়, ধৃত আসামি মাস্টার শুক্কুর আলম উখিয়া থানার একটি নৃশংস হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকে সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপন করে আসছিল।

​পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির সঠিক অবস্থান সনাক্ত করে আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ধৃত আসামিকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় পৈত্রিক ভিটে নিয়ে দ্বন্দ্ব: বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

​রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পলাতক আসামি মাস্টার শুক্কুর গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬