ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের

সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় (আরআরআরসি) অধীন উখিয়ার ক্যাম্প-০৪ ইনচার্জ কার্যালয়ের ইনফরমেশন সহকারী শাহাদাত হোসাইন।

লিখিত প্রতিবাদে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে প্রকাশিত যৌতুক দাবি, নির্যাতন, সরকারি অফিসকে ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহার এবং দ্বিতীয় বিয়ে সংক্রান্ত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব তথ্য প্রচার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিবাদে শাহাদাত হোসাইন উল্লেখ করেন, তিনি ২০২৫ সালের ৬ অক্টোবর আইনানুগ প্রক্রিয়ায় প্রথম স্ত্রীকে তালাক দেন। পরে কক্সবাজার পৌরসভা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে একাধিক নোটিশ জারি করে। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর কক্সবাজার পৌরসভার স্মারক নং কপৌ/১৭৫/২০২৬, তারিখ ৪ জুন ২০২৬-এর মাধ্যমে তালাক কার্যকর হয়েছে মর্মে অনুমোদন দেওয়া হয় এবং দ্বিতীয় বিয়ের অনুমতিও প্রদান করা হয়। বিষয়টি পৌরসভার দাপ্তরিক নথিতে সংরক্ষিত রয়েছে বলে তিনি দাবি করেন।

যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাকে হয়রানি ও সামাজিকভাবে বিতর্কিত করার জন্য এসব অভিযোগ আনা হয়েছে। ভরণপোষণ-সংক্রান্ত বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে জনমত প্রভাবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি অফিস কক্ষকে ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহারের অভিযোগ অস্বীকার করে শাহাদাত হোসাইন বলেন, কর্মস্থল উখিয়ার ক্যাম্প-৪ থেকে তার বাসার দূরত্ব প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার। একদিন মোটরসাইকেল বিকল হয়ে যাওয়ায় বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে অফিস কক্ষে অবস্থান করেছিলেন। সেই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে একটি কুচক্রী মহল ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যথাযথ তথ্য যাচাই ছাড়া একপাক্ষিকভাবে সংবাদ প্রকাশ সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্বের পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবাদলিপির শেষে শাহাদাত হোসাইন জানান, প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন এবং পাঠকদের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের

আপডেট সময় : ০৩:২৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬