ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাণের দাবি পুরণ হলো কক্সবাজারবাসীর: মহাসড়ক ৬ লেনে উন্নত করা ঘোষণা প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের মূলহোতা নূরুল ইসলাম নাহিদ আটক পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান – বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান স্ত্রীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মালুমঘাটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পিএমখালীতে যান প্রধানমন্ত্রী, পাশে বসান স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘করবো কাজ, গড়ব দেশ’—প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, দিনব্যাপী অংশ নেবেন ১১ কর্মসূচিতে  কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া

‎কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষার মাধ্যমে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।”

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা আবদু রাজ্জাক, প্রমূখ।

‎বক্তারা বলেন, উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়া জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। তাই পরিবেশ রক্ষা, বনায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

‎সভায় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ, শিক্ষক নুরুল আবছার, সাংবাদিক শাহেদুল ইসলাম মনির, আবু হানিফ, আনিসুর রহমান হিরু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী নুরুল আমিন ও রিপন,বাপা সদস্য শাখাওয়াত বশর,ইমতিয়াজ উদ্দিন, আকিবুল হোছাইন রাফিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।

‎বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার সভাপতি প্রভাষক মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উপকূলীয় অঞ্চল রক্ষায় করণীয় এবং বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাণের দাবি পুরণ হলো কক্সবাজারবাসীর: মহাসড়ক ৬ লেনে উন্নত করা ঘোষণা প্রধানমন্ত্রীর

‎কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬