ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার: পুলিশ গাছখেকোদের বাঁচাতে মরিয়া বিট কর্মকর্তা মান্নান ভোলায় খুন করে চকরিয়ায় আত্মগোপন, আসামী বাঘা গ্রেপ্তার হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে উখিয়া সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা কক্সবাজার ছাত্রদলের নতুন কমিটিকে বরণে নেতাকর্মীদের ঢল সংরক্ষিত বনে ১০ ফুট উঁচু দেয়াল নির্মাণ, হুমকিতে জীববৈচিত্র্য টেকনাফে গণধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার মাটি খুঁড়ে ফের বিপুল মাদক-অস্ত্র পেলো নৌবাহিনী মাছের ব্যাগে ৩০ হাজার ইয়াবা, যুবক আটক উখিয়ায় হত্যা, অপহরণসহ একাধিক মামলার আসামী গ্রেফতার কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পাচারকারীর ব্যাগে ৫০ হাজার ইয়াবা কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু, মোট ১৩ শিশুর মৃত্যু 

টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার: পুলিশ

তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদুল্লাহ নামে ১৯ বছর বয়সী এক রোহিঙ্গা তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গতকাল সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল টেকনাফের ২৪ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, ওই তরুণের বিরুদ্ধে টেকনাফ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাহমুদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই তরুণ টিটিপি সমর্থক। জঙ্গি সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার উপস্থিতি পাওয়া গেছে।

সূত্র : ডেইলি স্টার

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার: পুলিশ

আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬