ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী বিশেষ অভিযানে সদর থানা পুলিশের জালে ৯ জন পেকুয়া কিংস্টন স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আমিনের মৃত্যু : শুক্রবার সকাল ৯ টায় জানাজা সাবেক পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজা শুক্রবার দুপুর আড়াইটায় : হাশেমিয়া মাদ্রাসা মাঠে জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ গা দিয়ে দুর্গন্ধ আসে’, ‘লুঙ্গি পরে এসেছেন কেন’? পেকুয়ায় প্রথম ধাপে কৃষি সহায়তা কার্ড পাচ্ছে ৯৮২ কৃষক ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত কানাডার হাইকমিশনে প্রদর্শিত হলো কক্সবাজারের তরুণদের নির্মিত চলচ্চিত্র ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’  মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য প্রধান ঈদ জামায়াত উপলক্ষে জোরদার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য অবকাঠামো উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মার্চ) দুপুরে ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এ সময় তিনি মুসল্লিদের জন্য সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান, পৌর প্রশাসক মো. শামীম আল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আরা স্বপ্নাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, ঈদের দিন বিপুল সংখ্যক মুসল্লির সমাগমের কথা বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদার, যানবাহন নিয়ন্ত্রণ, অজুখানা ও টয়লেট সুবিধাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

সমন্বিত উদ্যোগের মাধ্যমে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজল

আপডেট সময় : ০৪:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬