ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ফাঁসিয়াখালীতে ১০৯৭ পরিবারের হাতে কার্ড উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। এর এক দিন আগে আগামীকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা বসতে যাচ্ছে, বেলা ১১টায় সংসদ ভবনের সভাকক্ষে সভা হবে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারদলীয় সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

গত ২৩ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামীকাল ১২ মার্চ বৃহস্পতিবার। ওইদিন বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট হয়। ২৯৭ আসনের ফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত আসনের মধ্যে বিএনপি ২০৯ এবং গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বিজেপি একটি করে আসনে বিজয়ী হয়।

জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিশ ২ ও খেলাফত মজলিশ একটি আসনে জয়ী হয়। এ ছাড়া ইসলামী আন্দোলন একটি ও স্বতন্ত্র সাতজন বিজয়ী হয়।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুটো আসনে বিজয়ী হয়েছিলেন, তার মধ্যে বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নেন। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

শপথের পর গত শুক্র ও শনিবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সংসদ সদস্যদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালা শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতে সংসদ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। তার সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যে সংসদ সদস্যদের হুইপ হিসেবে নিযুক্ত করেছেন, তারা হলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ, খুলনা-৩-এর রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩-এর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২-এর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।

প্র্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা সংসদীয় কার্যপদ্ধতি বিধি অনুযায়ী স্পিকারকে সহায়তা এবং সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

প্রজ্ঞাপন জারির পরদিন তারা সংসদ সচিবালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এরপর চিফ হুইপ ও হুইপরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে সাক্ষাৎ করেন। সে সময় সংসদ নেতা তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

ট্যাগ :

​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

আপডেট সময় : ০৯:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬