ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার কক্সবাজারে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু রামুতে ভোক্তা অধিকার অভিযান : ২৭ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ

‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৫ হাজার, ইসির নতুন প্রজ্ঞাপন

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 422

গণভোটের ভোট গণনায় কিছু পরিবর্তন এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটার উপস্থিতির হার কিছুটা সমন্বয় করে আজ বৃহস্পতিবার নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

গত ১৩ ফেব্রুয়ারি গণভোটের প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩। এটি সংশোধন করা হয়েছে।

আগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ ভোট পড়েছে এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

সংশোধিত হিসাব অনুযায়ী, ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। ভোটার উপস্থিতি ৬০ দশমিক ১৯ শতাংশ।

অথাৎ, মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৪ হাজার। ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৯ লাখ ৭৫ হাজার কমেছে, অন্যদিকে ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার এবং বাতিলকৃত বা অবৈধ ভোটের সংখ্যা কমেছে ১২ হাজার ৫৫৯টি।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, করণিক ভুল এবং সংখ্যা স্থানান্তরের ভুলের কারণে এই পরিবর্তনগুলো হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সাধারণত ভোটাররা ব্যালট ফাঁকা রাখলে, সব অপশনে চিহ্ন দিলে বা ভুলভাবে চিহ্নিত করলে সেই ব্যালটগুলো অবৈধ ঘোষণা করা হয়।

সূত্র:দ্য ডেইলি স্টার

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৫ হাজার, ইসির নতুন প্রজ্ঞাপন

আপডেট সময় : ১১:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬