ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২ উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নির্বাচনে জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিলো মার্কিন কংগ্রেস। সোমবার (৬ জানুয়ারি) ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সভাপতিত্বে আয়োজিত পার্লামেন্টারি অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আজকের আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি। আমাদের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কংগ্রেস। মেইক আমেরিকা গ্রেইট অ্যাগেইন!

তীব্র তুষারঝড়ের মধ্যেও কংগ্রেস অধিবেশন নিয়মমাফিক পরিচালিত হয়।

চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেক্টোরাল কলেজ ভোট আর হ্যারিস পেয়েছেন ২২৬টি। এই স্বীকৃতির পর এখন কেবল ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের অপেক্ষা।

সৌভাগ্যক্রমে, গতকালের আনুষ্ঠানিকতায় চার বছর আগের চিত্রের পুনরাবৃত্তি না হয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আগের নির্বাচনে বাইডেনের কাছে পরাজয় মানতে না পেরে ইউএস ক্যাপিটলে হামলা চালিয়েছিলেন ট্রাম্পের সমর্থকরা।

কোনও প্রমাণ উপস্থাপন না করেই দিনের পর দিন ট্রাম্প অভিযোগ করেছেন- ভোট জালিয়াতির কারণে আগের নির্বাচনের বাইডেনের কাছে তার পরাজয় হয়েছে। ৫ নভেম্বর কমলা হ্যারিসকে হারানোর আগ পর্যন্ত জালিয়াতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সভার প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে প্রতি অঙ্গরাজ্যে রিপাবলিক ও ডেমোক্র্যাট ইলেকটোরাল ভোটের সার্টিফিকেট প্রদান করেন হ্যারিস। ক্যাপিটলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমেরিকার গণতন্ত্রের শক্তি নির্ভর করে এটি রক্ষায় জনগণের ইচ্ছাশক্তির উপর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী

নির্বাচনে জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ট্রাম্প

আপডেট সময় : ০৯:০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫