ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মানবতার দায়: বৈশ্বিক সহায়তা ও আইনগত পদক্ষেপ এখন জরুরি

বড় বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান: জরিমানা

  • আফযারা রিয়া:
  • আপডেট সময় : ০৭:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 195

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কক্সবাজার শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র‍্যাব।

সোমবার বিকেলে শহরের বাজারঘাটা ও বড়বাজার এলাকায় বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসায়িক নথিপত্রে সামান্য ত্রুটি পাওয়ায় আরও কয়েকটি দোকান মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ দোকান পরিদর্শন করেন। এসময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই করা হয় এবং প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য আছে কি না তা খতিয়ে দেখা হয়।

অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মো. মাহমুদুর রহমান সায়েম বলেন,“পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে।”

অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “বাজারে কোনো অসাধু ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করছি।”

অভিযানে র‍্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বড় বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান: জরিমানা

আপডেট সময় : ০৭:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬