ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন ঈদগড়ের ইউপি সদস্য অপহৃত, মুক্তিপণ দাবি চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার অভাব ও অন্ধকার ভবিষ্যৎ রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়ায়’ টেকনাফের হ্নীলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০-১২টি বসতবাড়ি কক্সবাজার শহরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় ১৮ কেজি গাঁজা স্ত্রীর পাতা ফাঁদে অপহরণ, অপহৃতদের হাতে প্রাণ গেল তিন অপহরণকারীর কক্সবাজার সরকারি মহিলা কলেজে উশো-কারাতে ক্লাবের উদ্বোধন প্রফেসর আখতার বাদী: কক্সবাজারের দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি টেকনাফের গহীন পাহাড়ে তিন যুবক খু*ন

ভাষার ভালোবাসায় জীবন: ইতিহাস কী বলে?

ইতিহাস একবাক্যে বলে; মানুষ যখন ভাষাকে ভালোবেসেছে, তখন জীবন দিতেও দ্বিধা করেনি। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; ভাষা মানুষের পরিচয়, আত্মমর্যাদা, সংস্কৃতি ও অস্তিত্বের ভিত্তি।

১৯৫২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ইতিহাসের প্রথম রক্তাক্ত ভাষা-সংগ্রাম, বিশেষত ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ সাক্ষী থাকে ভাষার জন্য আত্মদানের। পাকিস্তান রাষ্ট্রের একভাষিক নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সালাম, বরকত, রফিক, জব্বাররা প্রমাণ করেন “ভাষা কেড়ে নিলে মানুষ বাঁচে না, জীবন দিয়েও ভাষা বাঁচায়।” এই আত্মত্যাগই জন্ম দেয় ভাষা আন্দোলন, যা পরবর্তীতে স্বাধীনতার বীজ বপন করে।

ভাষার প্রশ্নে জীবনদানের নজির শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক ইতিহাসেও ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস আছে;

১। কাতালোনিয়া, স্পেন (১৯৩৯–১৯৭৫) ফ্রান্সিসকো ফ্রেনকো এর শাসনামলে কাতালান ভাষা নিষিদ্ধ করা হয়। ভাষা ব্যবহারের অপরাধে বহু মানুষ কারাবরণ ও প্রাণহানির শিকার হন। ভাষা রক্ষার সংগ্রাম চলে প্রায় চার দশক।
২। আয়ারল্যান্ড (১৯১৬–১৯২১) ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইরিশ গ্যালিক ভাষা পুনরুদ্ধার আন্দোলনের সঙ্গে যুক্ত বহু বিপ্লবী প্রাণ দেন। ১৯১৬ সালের ইস্টার রাইসিং ভাষা ও জাতিসত্তার প্রশ্নকে স্বাধীনতার কেন্দ্রে আনে।
৩। কুর্দি জনগোষ্ঠী, তুরস্ক–ইরাক–ইরান (১৯২০-এর দশক থেকে চলমান) কুর্দি ভাষা ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলনে বহু কুর্দি ভাষাকর্মী ও সাধারণ মানুষ নিহত হন, বিশেষত তুরস্কে ১৯৮০–৯০-এর দশকে দমন–পীড়ন চরমে ওঠে।
৪। তামিল ভাষা আন্দোলন, শ্রীলঙ্কা (১৯৫৬–১৯৮৩) “সিনহালা একট (১৯৫৬)” এর পর তামিল ভাষার অধিকারের দাবিতে আন্দোলন শুরু হয়, যা পরে রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয় এবং হাজারো প্রাণহানি ঘটে।

ইতিহাসে বারবার দেখা গেছে, ভাষা দমন মানেই পরিচয় দমন।

ভাষা আন্দোলন থেকে জাতিরাষ্ট্র; বাংলাদেশের ক্ষেত্রে ভাষা আন্দোলন ছিল কেবল সাংস্কৃতিক নয়, রাজনৈতিক চেতনার সূচনা। ১৯৫২ → ১৯৬৯ → ১৯৭১ এই ধারাবাহিকতায় ভাষার প্রশ্ন রূপ নেয় স্বাধীনতার প্রশ্নে। যা ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

বিশ্ব স্বীকৃতিস্বরূপ, ভাষার জন্য জীবনদানের এই অনন্য ইতিহাসকে সম্মান জানিয়ে ইউনেস্কো ঘোষণা করে, ২১ ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি একমাত্র দিবস, যার পেছনে রয়েছে রক্তাক্ত আত্মত্যাগের ইতিহাস। ভাষায় জন্য জীবন দেওয়ার ইতিহাস আছে, কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পেল এই প্রথম ‘বাংলা ভাষার জন্য জীবন দেওয়ার জন্য।’

ইতিহাসের সিদ্ধান্ত, ইতিহাস আমাদের স্পষ্ট বার্তা দেয়; ভাষা হারালে জাতি হারায়, ভাষা বাঁচলে সংস্কৃতি বাঁচে ও ভাষার প্রশ্নে আপস মানে অস্তিত্বে আপস।

ভাষার ভালোবাসা কখনো আবেগ মাত্র নয়, এটি রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবিক অস্তিত্বের প্রশ্ন। ইতিহাস বলে “যে জাতি ভাষার জন্য জীবন দিতে পারে, সে জাতিকে কখনো চিরকাল দমিয়ে রাখা যায় না।”

বাংলা ভাষা তার প্রমাণ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

ভাষার ভালোবাসায় জীবন: ইতিহাস কী বলে?

আপডেট সময় : ১০:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬