ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে সৌদিতে দেখা গেছে মুহাররমের চাঁদ, শুরু হলো ১৪৪৮ হিজরি নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল প্রতিবাদের পর বিদ্যুৎ পাচ্ছে কুতুপালংয়ের ৩ শ পরিবার, সিআইসির প্রত্যাহার দাবী বিনানোটিশে স্থানীয়দের ৩শ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি! নয়াবাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ চেষ্টার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি প্রতিপক্ষের কুতুবদিয়ায় দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু টেকনাফে দুই বোটসহ ৭ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: দুই যাত্রীর মৃত্যু কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হলেন সাংবাদিক আবুল কাশেম রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইইউর সহযোগিতা চাইলেন মন্ত্রী টেকনাফে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মনছুর আটক আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি কাজল -রোহিঙ্গা ক্যাম্প মাদক ও আইনশৃঙ্খলা অবনতির হেড কোয়ার্টার

আইনশৃংখলা বাহিনীর হাতে গুম হওয়া সালাহউদ্দিন আহমদ এখন স্বরাষ্ট্র মন্ত্রী!

আইন শৃংখলাবাহিনী একদিন যাকে তুলে নিয়ে গিয়েছিলো, তিনিই আজ সেই আইনশৃংখলা বাহিনী নিয়ন্ত্রণকারি মন্ত্রনালয়ের মন্ত্রী। সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাঁকে জানাবে অভিবাদন আর স্যালুট।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে তাঁকে তুলে নিয়ে যায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা,তখন অনেকেই ভেবেছিলো উনি বেঁচে নেই। তার ২ মাসের বেশী সময় গুম থাকার পর ভারতের মেঘালয়ে মিলে তাঁর সন্ধান, মৃত্যু দুয়ার থেকে ফিরে এখন তিনি মন্ত্রী। বলছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কথা। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

কক্সবাজার-১ আসন থেকে এবারসহ চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন আহমদ ।

মাত্র ৩৪ বছর বয়সে ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে ৪১ বছর বয়সে বিএনপি জোট সরকার গঠন করলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০৬ সাল পর্যন্ত। তার ২০ বছর পর ৬৪ বছর বয়সে হলেন স্বরাষ্ট্র মন্ত্রী।

সপ্তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৮৮ তিনি সরকারি চাকুরীতে যোগদেন,১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএসের দায়িত্ব পালন শেষে ১৯৯৬ সালে সরকারি চাকুরী ছেড়ে দিয়ে রাজনীতিতে সক্রিয় হন।

চাকুরীতে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন,ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি। সরকারি চাকুরী ইস্তফা দেয়ার পর ১৯৯৬ সালে জেলা বিএনপির আহবায়ক এবং কাউন্সিলে পর পর দুইবার কক্সবাজার জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন । ২০১০ সালের দলের জাতীয় কাউন্সিলে তিনি বিএনপির যুগ্মমহাসচিব নির্বাচিত হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। সবশেষ ভারতের শিলংয়ে থাকা অবস্থায় ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।

ব্যক্তি জীবনে চার সন্তানের জনক সালাহউদ্দিন আহমদ। তাঁর স্ত্রী এডভোকেট হাসিনা আহমদও চকরিয়া-পেকুয়া সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ২০০৮ সালে।

স্বাধীনতার পর কক্সবাজার থেকে ২০০১ সালে প্রথম মন্ত্রীসভায় জায়গা করে নেন তিনি। ২০ বছর পর তিনিই জেলা থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হওয়ার ইতিহাস গড়লেন।

দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারি এই জাতীয় নেতা ১৯৬২ সালের ৩০ জুন পেকুয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেন।তাঁর ​পিতার নাম মৌলভী ছাঈদুল হক,মাতার নাম আয়েশা হক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

আইনশৃংখলা বাহিনীর হাতে গুম হওয়া সালাহউদ্দিন আহমদ এখন স্বরাষ্ট্র মন্ত্রী!

আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬