মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে এ নিয়োগ দেয়া। মঙ্গলবার রাতে এই ১০ উপদেষ্টার নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রী পদমর্যাদার ৫ উপদেষ্টা
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ,নজরুল ইসলাম খান,রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ ও ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রী হলেন যারা
প্রতিমন্ত্রীর পদমর্যাদার ৫ উপদেষ্টা হলেন, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডাঃ জাহেদুর রহমান, ডঃ মাহাদি আমিন, রেহান আসিফ আসাদ।
মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বিশেষ প্রতিবেদক,ঢাকা 




















