ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শপথ সম্পন্ন মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন’: মাহফুজ আলম মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করছে এনসিপি গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যাঁরা লেবুর দামে আগুন রাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রে জিয়া পরিবারের তৃতীয় ব্যক্তি দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ৭৬ শতাংশই নতুন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না রুমিন শেষ পর্যন্ত শপথ নিলেন জামায়াতের সদস্যরা

শেষ পর্যন্ত শপথ নিলেন জামায়াতের সদস্যরা

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 62

বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সদস্যরা।

মঙ্গলবার দুপুর ১২টা ২২ মিনিটে প্রথমে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসাবের শপথ নেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিতরা।

এর আগে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথের সময় উপস্থিত হতে না পারা ইশরাক হোসেনও দ্বিতীয় দফায় অন্যদের সঙ্গে শপথ নেন।

জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সামনের সারিতে জামায়াত আমির শফিকুর রহমান, এটিএম আজহার, নায়েবে আমির মুজিবুর রহমান ও আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচিত রুমিন ফারহানাকে দেখা গেছে।

তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ নেওয়ার পর শপথপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর করেন নবনির্বাচিত সদস্যরা।

এরপর শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ পর্ব। এ দফায় শপথ পাঠ না করেই শপথকক্ষ ত্যাগ করেন স্বতন্ত্র রুমিন ফারহানা ও বিএনপির ইশরাক হোসেন।

জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করেন ১২টা ২৭ মিনিট।

দেশের আইনসভার সদস্যরা তাদের দায়িত্ব পালনের শপথ নেন আগের সংসদের স্পিকারের কাছ থেকে। তবে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে নেই, ডেপুটি স্পিকার হত্যা মামলায় শামসুল হক টুকু কারাগারে। সে কারণে নতুন এমপিরা এবার শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে।

বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামীর মত তাদের জোট শরিক এনসিপিও বেঁকে বসেছিল। শেষ পর্যন্ত তাারও শপথ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বচিত এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধৃত করে দলের মিডিয়া গ্রুপে বলা হয়, “জনগণ জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নের জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এজন্য আমরা দুটি শপথই নিচ্ছি। বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে।”

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

শেষ পর্যন্ত শপথ নিলেন জামায়াতের সদস্যরা

আপডেট সময় : ০১:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬