ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঠপর্যায়ের পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি সরবরাহ কমেছে, সারা দেশে তীব্র গ্যাস-সংকট সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা ব্রাজিলে তরুণ ফুটবলারকে গুলি করে হত্যা হাসি-কান্নায় বিদায় নিল উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে? আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের, শনাক্ত করল পরিবার টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ আজ প্রেমিকা দিবস, সঙ্গীকে আনন্দ দেওয়ার দারুণ সুযোগ
সায়ন্তন ভট্টাচার্যের কলাম-

বিভাগে বিভাগে ভিন্ন সুর: ভোটের মানচিত্রে দ্বিমেরু রাজনীতির স্পষ্ট বার্তা

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিভাগভিত্তিক ভোট বিশ্লেষণে দেশের রাজনৈতিক আচরণে স্পষ্ট আঞ্চলিক বৈচিত্র্যের চিত্র উঠে এসেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যের ভিত্তিতে ২৯৭ আসনের মধ্যে ২৮৬টির ভোটের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, সারাদেশে মোট ভোটের হিসেবে বিএনপি পেয়েছে ৪৯.৬০ শতাংশ ভোট এবং ৩১.৯৯ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। এনসিপি পেয়েছে ৩.০৮ শতাংশ এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ১৫.৩৪ শতাংশ ভোট।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকা বিভাগে বিএনপি ৫১.৪১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে, যেখানে জামায়াত পেয়েছে ২২.৩৮ শতাংশ এবং এনসিপি ৫.৭৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগেও একই প্রবণতা দেখা গেছে; এখানে বিএনপি পেয়েছে ৫১.৮৮ শতাংশ এবং জামায়াত ২৮.০১ শতাংশ ভোট। সিলেট বিভাগে সবচেয়ে বেশি একক আধিপত্য দেখা যায়, যেখানে বিএনপি পেয়েছে ৫৯.৫৪ শতাংশ ভোট। ময়মনসিংহ বিভাগে বিএনপি ৫১.৬০ শতাংশ ভোট পেলেও অন্যান্য প্রার্থীদের ২৪.৯২ শতাংশ ভোট স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্ব নির্ভর ভোটের ইঙ্গিত দেয়।

খুলনা বিভাগে চিত্র ভিন্ন। এখানে জামায়াতে ইসলামী ৪৮.২৬ শতাংশ ভোট পেয়ে বিএনপির ৪৩.৫৫ শতাংশকে ছাড়িয়ে গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দলটির সাংগঠনিক উপস্থিতি ও স্থানীয় নেতৃত্বের প্রভাব এ ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। রাজশাহী বিভাগে বিএনপি ৫৩.৮৮ শতাংশ ও জামায়াত ৩৯.৭১ শতাংশ ভোট পেয়েছে, আর রংপুর বিভাগে ব্যবধান খুবই কম—বিএনপি ৪১.৯৫ শতাংশ ও জামায়াত ৩৯.৭৮ শতাংশ। এই দুই অঞ্চলকে ভবিষ্যৎ নির্বাচনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা হিসেবে দেখা হচ্ছে।

এনসিপি বেশিরভাগ বিভাগেই এক অঙ্কের ভোটে সীমাবদ্ধ ছিল এবং কয়েকটি বিভাগে প্রার্থী দেয়নি। অন্যদিকে বরিশাল বিভাগে অন্যান্য প্রার্থী ও দলের ভোট ২৮.৮৯ শতাংশ, যা স্থানীয় জনপ্রিয় প্রার্থীদের শক্ত উপস্থিতির ইঙ্গিত দেয়।

সমগ্র ফলাফল বিশ্লেষণে বোঝা যাচ্ছে, জাতীয় রাজনীতি আবার বড় দুই শক্তিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, তবে কিছু অঞ্চলে বিকল্প রাজনৈতিক শক্তির প্রভাব এবং ব্যক্তিকেন্দ্রিক ভোট এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভোটের ধরণ ভবিষ্যৎ নির্বাচনে ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সায়ন্তন ভট্টাচার্য, সহ সম্পাদক, টিটিএন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঠপর্যায়ের পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত

সায়ন্তন ভট্টাচার্যের কলাম-

বিভাগে বিভাগে ভিন্ন সুর: ভোটের মানচিত্রে দ্বিমেরু রাজনীতির স্পষ্ট বার্তা

আপডেট সময় : ০৮:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬