ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি এক ঘন্টায়ও! মারাত্মক এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বার্মিজ মার্কেট! দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার কক্সবাজারে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু রামুতে ভোক্তা অধিকার অভিযান : ২৭ হাজার টাকা জরিমানা

প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক আচরণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -কে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূস।

শনিবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবং ফলাফল ঘোষণার পর তা শান্তভাবে গ্রহণ করার মাধ্যমে রাজনৈতিক শিষ্টাচারের ইতিবাচক উদাহরণ স্থাপিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণা থেকে ফলাফল-পরবর্তী সময় পর্যন্ত সংযত বক্তব্য, দায়িত্বশীল আচরণ এবং কর্মীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হয়েছে।

বার্তায় আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময়ে জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন ও পরামর্শ দিয়েছে, তার জন্য সরকার কৃতজ্ঞ।

প্রধান উপদেষ্টা বলেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু চ্যালেঞ্জ, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশ একটি সংকটময় ও সম্ভাবনাময় সময় অতিক্রম করছে। এ প্রেক্ষাপটে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

তিনি আশা প্রকাশ করেন, জামায়াতে ইসলামী একটি গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে সংসদে নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ ও জনস্বার্থ তুলে ধরার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে অবদান রাখবে।

বার্তার শেষাংশে তিনি জাতীয় ঐক্য সুসংহত রাখার আহ্বান জানান এবং জামায়াত আমিরের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার

প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির

আপডেট সময় : ০১:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬