ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল ‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
উখিয়া-টেকনাফ

শেষ রাতে ওস্তাদের মার, নাকি ‘পাল্লা’ ভারী হচ্ছে এবার?

দেশের সর্বদক্ষিণের দুই সীমান্ত উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ সংসদীয় আসন। নানা কারণে গুরুত্বপূর্ণ এই আসন থেকে ত্রয়োদশ সংসদে কে প্রতিনিধিত্ব করবেন? এমনের প্রশ্নের জবাবের যথাযথ উত্তর হয়তো মিলবে ১২ই ফেব্রুয়ারির ভোট গণনা শেষে।

নির্বাচনি মাঠের চিত্র বলছে, ‘হাড্ডাহাড্ডি’ ভোটের লড়াই হবে দুই বড় দল বিএনপি ও জামায়াতের জেলার দুই প্রধানের মধ্যে। আসনের সচেতন ভোটাররা সরাসরি কোন প্রার্থীর ক্ষেত্রে তিনি ‘বিজয়ী হচ্ছেন’ এমন পূর্বাভাস দিতে পড়েছেন দ্বিধাদ্বন্দে।

সারাদেশের ন্যায় জামায়াতে ইসলামী নেতৃত্বধীন ১১ দলীয় জোট নির্বাচনি কৌশলে এখানেও বেশ সাড়া জাগিয়েছে, অন্যদিকে বিএনপির শক্তির জায়গা ‘অতীত রেকর্ড’ ও ভোটের রাজনীতিতে আঞ্চলিক অভিজ্ঞতা।

বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এই আসন থেকে অতীতে চারবার সংসদ সদস্য ছিলেন। অভিজ্ঞ এই পার্লামেন্টারিয়ানের রয়েছে নিজস্ব ভোট ব্যাংক, দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমসাময়িক রাজনীতিবিদ হিসেবে তিনি নেতাকর্মীদের কাছে সমাদৃত এবং দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন জেলা বিএনপির সভাপতি হিসেবে।

নিজের শেষ নির্বাচনি সভায় তিনি বলেছেন, ‘উখিয়া-টেকনাফের উন্নয়নে আমার জীবন উৎসর্গ করেছি, জীবনে এক টাকাও দুর্নীতি করিনি এবং কোনো মানুষের ক্ষতি করিনি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই।’

জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী ২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছেড়ে এসেছেন ভোটের মাঠে। ব্যক্তিগত ইমেজ ও জোটের অবস্থানকে পুঁজি করে তিনি আলোড়ন তুলেছেন এবং চ্যালেঞ্জ ছুঁড়েছেন বর্ষীয়ান এক রাজনীতিবিদকে।

ইনসাফ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে শেষ জনসভায় আনোয়ারী বলেন, ‘আল্লাহর আইন প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিবেন, অতীতে উখিয়া-টেকনাফে যারা ক্ষমতায় এসেছে সবাই দুর্নীতি করেছে।’

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এই আসনে মোট ভোটার তিন লাখ ৭১ হাজার ৮২৫ জন। উখিয়া ও টেকনাফে মোট ১১৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে।

আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ শেষে এর মধ্যে ৪৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র
আছে উখিয়ায়। উপজেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে ৩২টিই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া টেকনাফে ৬১টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৭টি।

এই আসনে মোট ভোটার তিন লাখ ৭১ হাজার ৮২৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৮৯ হাজার ২৮২, নারী এক লাখ ৮২ হাজার ৫৫১ এবং হিজড়া ছয়জন। পাঁচজন প্রার্থী এখানে ভোটযুদ্ধে লড়ছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা

উখিয়া-টেকনাফ

শেষ রাতে ওস্তাদের মার, নাকি ‘পাল্লা’ ভারী হচ্ছে এবার?

আপডেট সময় : ০১:৩৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬