ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফলোআপ-মাতামুহুরিতে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫ প্রধানমন্ত্রীর সফরের ১ দিন আগেই কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় সাজছে কক্সবাজার, নিরাপত্তা জোরদার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পেকুয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি রামুর কাউয়ারখোপে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার উত্তপ্ত উখিয়ার আঞ্জুমান সীমান্ত / ৫ কোটি টাকার ইয়াবা লুট নিয়ে মুখোমুখি দুই মাদককারবারি! ফুটবল ইতিহাসে যে লজ্জার রেকর্ডে শীর্ষে ব্রাজিল কক্সবাজারে কোরাল, চিংড়ি, কাঁকড়া, সী-উইড উৎপাদনে সম্ভাবনা ব্রাজিলের প্রথম ম্যাচে কি নেইমার খেলবেন? মাটির নিচে লুকিয়ে মৃত্যুভয়, মাইন অপসারণ চায় সীমান্তবাসী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী টেকপাড়ায় বাসায় ঢুকে ছুরিকাঘাত, হাসপাতালে প্রাণ গেল নারীর : আটক ৩ বরফ গলেছে টিটিএনের টকশোতে: কর্মসূচী প্রত্যাহার ব্রাজিল সমর্থকদের,আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা ‎কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত সীমান্তের ৩ শতাধিক রোগীর ফ্রী সেবায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি

সাধারণ ক্ষমায় প্রায় ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার

স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশি নাগরিকসহ ৫ হাজার ৮৬৪ বন্দীকে সাধারণ ক্ষমার অধীন মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

২০২১ সাল থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই বছর দেশটির সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ও গণতন্ত্রপন্থী আন্দোলনকে সহিংসভাবে দমন করে। ফলে দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।

জান্তা সরকার বলেছে, চলতি বছর তারা জাতীয় নির্বাচন দেবে। তবে বিরোধী দলগুলো এ পরিকল্পনাকে ভুয়া উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

জান্তা সরকারের হাতে বন্দী হয়ে যাঁরা এখনো কারাবাস করছেন, তাঁদের মধ্যে আছেন মিয়ানমারের সাবেক নেতা অং সান সু চি। ৭৯ বছর বয়সী সু চি উসকানি, নির্বাচনে কারচুপি, দুর্নীতিসহ ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের সাজা ভোগ করছেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রয়টার্সের অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। জান্তা সরকার বিপর্যস্ত অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। সামরিক শাসন শুরুর আগে দেশটির অর্থনীতিকে একটি প্রতিশ্রুতিশীল আন্তর্জাতিক বাজার হিসেবে দেখা হতো।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফলোআপ-মাতামুহুরিতে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫

সাধারণ ক্ষমায় প্রায় ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার

আপডেট সময় : ১২:১৫:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫