ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট সাগরে গভীর নিম্নচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

কক্সবাজারে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাধারণ ভোটারদের মাঝে গণভোটের প্রচার এবং ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে কক্সবাজারে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

” দেশের চাবি আপনার হাতে “এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
জেলা প্রশাসক বলেন, দেশ সংস্কারের পাশাপাশি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সচেতন করতে ইমামদের ভূমিকা অত্যন্ত জরুরী।

এছাড়া নির্বাচনী আচরণবিধি মেনে মসজিদভিত্তিক খুতবা ও বয়ানের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ইমামদের প্রতিও আহ্বান জানান তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সামীম কবির,অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব,প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জেলা ইমাম সমিতির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলার মসজিদের সাত শতাধিক খতিব ও ইমাম অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তারা, ইমাম, মোয়াজ্জিন, আলেম উলামাগনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশানুযায়ী নতুন বাংলাদেশ গঠনে গণভোটে হ্যাঁ- তে সিল দেওয়ার পক্ষে প্রচার-প্রচারণা চালানোর আহবান জানান।

পরে দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এরআগে জেলা তথ্য অফিসের উদ্যোগে গণভোটে হ্যাঁ-তে সিল দেওয়ার পক্ষে এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণে জনসচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

কক্সবাজারে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন

আপডেট সময় : ০৪:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬