ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ২৪ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু: এলাকায় শোকের ছায়া কক্সবাজারে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি, দাবদাহে বিপর্যস্ত জনজীবন মহেশখালীতে মাছ ধরার সময় হিটস্ট্রোকে জেলের মৃত্যু সেন্টমার্টিনে বিশাল অজগর ! উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার বিশ্ব পরিবেশ দিবস আজ উখিয়ার আলোচিত ‘মা’ হত্যাকান্ডে ন্যায়বিচার চাওয়া স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: চকরিয়া-পেকুয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫ ৩৬ বছরে পদার্পণ করলো দৈনিক কক্সবাজার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা: সম্পাদক- আজিজ বড় বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা,ফেনসিডিলসহ কয়েক প্রকার মাদক:নেপথ্যে “কিং”! কক্সবাজারে হারানো আইফোনসহ উদ্ধার করা ৫০ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ১২:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • 498

ঢেউয়ের গর্জনে বছরের শেষ সূর্যটা মিলিয়ে যাবে দিগন্তে আর ক্যালেন্ডারের পাতায় নতুন একটি বছরকে বরনের আয়োজন।

ইংরেজী বছরের বিদায় ও বরনের দিনে মানুষ আসে সমুদ্রের কাছে। সাগরতীরের হোটেল গুলোতেও ছিলো নানা আয়োজনে।কিন্তু পুরো দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে মঙ্গলবার না ফেরার দেশে চলে গেলেন বিএনপি চেয়ারপার্সন, দেশের ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষনা দিয়েছে। তাই এবার থার্টি ফার্স্টের আয়োজন বাতিল করেছে কক্সবাজারের তারকামানের হোটেলগুলো।

সাগরতীরের তারকা মানের রামাদা হোটেলের ফ্রন্ট ম্যানেজার শাহাদাত হোসেন বলেছেন, তাদের রুফ টপে থার্টি ফার্স্টের যে গ্র্যান্ড প্রোগ্রাম ছিলো তা বাতিল করা হয়েছে।

অন্যদিকে মারমেইড বীচ রিসোর্টের ব্যবস্থাপক রিসাদ মাহমুদ জানান, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আর রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মারমেইডে থার্টি ফার্স্টের সকল আয়োজন বাতিল করা হয়েছে।

কলাতলীর সায়মান বীচ রিসোর্টের ফ্রন্ট ম্যানেজার সরওয়ার আলম জানান,অন্য তারকা হোটেল কেই অনুসরণ করা হবে। তাদের সাথে সংগতি রেখেই থার্টি ফার্স্টের আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুতে অনেক পর্যটক বুকিং বাতিল করেছে এবং নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণেও এবার থার্টি ফার্স্টে আশানুরুপ সাড়া নেই বলে জানিয়েছে হোটেল মোটেল মালিকেরা। হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানিয়েছেন, এখনও অনেক হোটেলের ৫০ শতাংশ রুম ভাড়া হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল

আপডেট সময় : ১২:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫