ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা

কক্সবাজারে গায়েবানা জানাজায় ঢল / ‘লাখো হাদি আধিপত্যবিরোধী আন্দোলন এগিয়ে নেবে’

  • আহসানুল হক
  • আপডেট সময় : ০৮:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • 393

ইনকিলাব মঞ্চের আহবায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা পর্যটন নগরী কক্সবাজারেও অনুষ্টিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই গায়েবানা জানাজার আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চ, যেখানে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,
‘ একজন হাদি শহীদ হলেও দেশে এখন লাখো হাদির জন্ম হয়েছে যারা ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী ও আগ্রাসন বিরোধী আন্দোলন সামনের দিকে এগিয়ে নেবে। ‘একই সাথে ওসমান হাদীর হত্যাকারিদের বিচারের দাবি জানান তারা।

জানাজায় ইমামতি করেন জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ বিন সাঈদ।

এসময় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি আবদুর রহিম নূরী, জুলাইযোদ্ধা রায়হান কাশেম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জেলা শহর ছাড়াও উখিয়ার উপজেলা সদর, কোটবাজার সহ জেলার বিভিন্ন স্থানে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজারে গায়েবানা জানাজায় ঢল / ‘লাখো হাদি আধিপত্যবিরোধী আন্দোলন এগিয়ে নেবে’

আপডেট সময় : ০৮:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫