ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’ হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ: জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?  নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ ‘সুপ্রভাত কক্সবাজার’-এর ইফতার ও শুভেচ্ছা আড্ডা অনুষ্ঠিত পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ফরিদুল আলম ফরিদ উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী? মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

তফসিল ঘোষনা জাতির আরেকটি বিজয়- কুতুবদিয়ায় বিএনপির আনন্দ মিছিলে বক্তারা

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানানোসহ নির্বাচন কমিশনকে তাৎক্ষনিক অভিনন্দন জানিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজার ও ধূরুং বাজারে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়।

কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদের নেতৃত্বে উপজেলা গেইট থেকে মিছিল শুরু হয়ে বড়ঘোপ বাজার প্রদক্ষিণ করে আবার উপজেলা গেইটে এসে শেষ হয়।

এদিকে ধূরুং বাজারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে আনন্দ মিছিল ধূরুং বাজার প্রদক্ষিণ করে পূর্ব মাথায় গিয়ে শেষ হয়।

এসময় কুতুবদিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগিতা সংগঠনের শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

মিছিল পরবর্তী তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল আহমদ। তিনি বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তফসিল ঘোষণা জাতির আরেকটি বিজয় হয়েছে। একটি অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষনা জাতির আরেকটি বিজয়- কুতুবদিয়ায় বিএনপির আনন্দ মিছিলে বক্তারা

আপডেট সময় : ০৮:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫