ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ৪ পৌরসভায় প্রশাসকের আলোচনায় যারা কে হচ্ছেন কক্সবাজার পৌরসভার প্রশাসক? চকরিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন: জড়িতদের আটকে ২৪ ঘন্টার আল্টিমেটাম ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম আর স্কুলে যাওয়া হবে না ছোট্ট নূরের.. মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে

ট্রাইব্যুনালসহ নগরজুড়ে কড়া নিরাপত্তা

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 225

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবে।

এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

এই প্রেক্ষাপটে সকাল থেকেই হাই কোর্ট মাজার সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

কাছেই রয়েছে বিজিবি ও পুলিশের সাঁজোয়া যান। পুরো এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ট্রাইব্যুনালে ঢোকার সময় সাংবাদিক ও আইনজীবীদের তল্লাশি করা হচ্ছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে ১৭ হাজার পুলিশ সদস্য।

পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

ঢাকায় নাশকতার জন্য বাইরে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এমন খবরে বুধ ও বৃহস্পতিবার রাতভর ঢাকার হোটেলে-মেসে পুলিশের অভিযান চলে।

হোটেলের অতিথিদের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পেশা, কেন ঢাকায় এসেছেন এসব তথ্য যাচাই করা হয়েছে। তাদের মোবাইল ফোন খুলে সেখানে আওয়ামী লীগের যোগাযোগের কোনো তথ্য রয়েছে কিনা সেগুলোও যাচাই করছে পুলিশ।

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন আর বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক রয়েছে জনমনে। সকাল থেকে ঢাকার রাস্তাঘাট দেখা গেছে তুলনামূলক ফাঁকা।

কী হবে- সেই শঙ্কা থেকে রাজধানীর অনেকগুলো বেসরকারি সংস্থা কর্মীদের বুধবার ‘হোম অফিস’ করার নির্দেশনা দিয়েছে।

অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফরমে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার ঘোষণা দিয়ে আবার সরকারের চাপে সরেও এসেছে। ঢাকার কয়েকটি স্কুল বুধবার শিক্ষকদের আসতে বললেও ক্লাসে মৌখিকভাবে শিক্ষার্থীদের বুধবার আসতে মানা করে দিয়েছে। কয়েকটি স্কুল ক্লাস বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে।

সূত্র: বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ট্রাইব্যুনালসহ নগরজুড়ে কড়া নিরাপত্তা

আপডেট সময় : ১১:৫২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫