ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩ জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসছে শনিবার- লালদীঘিতে জমবে বৈশাখী মেলা সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলামের বিবৃতি রামুতে সড়ক সংস্কারে ঠিকাদার-এলজিইডি কর্তার অনিয়ম, কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন  মেরিন ড্রাইভ সংলগ্ন বনভূমিতে নতুন করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ উখিয়ায় পরিবেশ ও বন অপরাধ দমনে প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ টেকনাফের জেলেপল্লীতে অগ্নিদুর্গতদের পাশে দাঁড়ালেন শাহজাহান চৌধুরী হ্নীলায় সহায়তা প্রদানকালে জেলা জামায়াত আমীর আনোয়ারী -অবিলম্বে নাফ নদী খুলে দিন ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মেরিন ড্রাইভে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের টেকনাফে পিস্তলসহ সিএনজি চালক আটক কক্সবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে উৎসবের আমেজ : জেলা প্রশাসনের র‍্যালি

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষ ‘পর্যটক গন্তব্য’ কক্সবাজারে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫।

দিবসটি উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় শহরের সুগন্ধা থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক আ.মান্নান। সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী-কর্মী, স্কুল শিক্ষার্থী সহ হাজারো জনসাধারণ এই আয়োজনে অংশ নেন।

র‍্যালিতে শোভা পাচ্ছিলো ঘোড়ার গাড়ি, ব্যান্ড দল, ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটর বাইক। এছাড়াও রঙ্গিন টি-শার্টে হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতি,কক্সবাজার সার্ফিং কমিউনিটি সহ নিজেদের ব্যানারে অংশ নেয় বিভিন্ন সংগঠন এবং পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

সদ্য দায়িত্ব নেয়া জেলা প্রশাসক আ.মান্নান বলেন, ‘ পর্যটনের সাথে এ জেলার সব মানুষ কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, আমরা সবাইকে সাথে নিয়ে আজকের দিন উদযাপন করছি।কক্সবাজারের পর্যটন খাতকে কিভাবে আরো ঠেকসই ও পরিবেশ বান্ধব করা যায় সে লক্ষ্যে আমাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।’

পর্যটন দিবস ও পূজার ছুটিকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি বলেন, ‘ কক্সবাজারের এই সময়ে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পর্যটকরা যেন নির্বিঘ্নে অবকাশ যাপন করতে পারেন সে লক্ষে আমরা কাজ করছি।’

শোভাযাত্রার পরে সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছনতা অভিযানের পাশাপাশি অবস্থানরত পর্যটকদের জেলাপ্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

প্রসঙ্গত দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ‘পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে আমাদের তরুণ প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে।

বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করে আসছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে উৎসবের আমেজ : জেলা প্রশাসনের র‍্যালি

আপডেট সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫