ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১ সভাপতি পদে হাশেম-ফরিদ আর সাধারণ সম্পাদক পদে ২ আমিনের লড়াই অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী টেকনাফে পিকআপের সিটের পেছনে লুকানো ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২ পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়নের দাবি কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 304

২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের নেতা হিসেবে প্রথমবারের মত জাতিসংঘে দাঁড়িয়ে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে শুক্রবার ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সূচি অনুযায়ী নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের দশম বক্তা হিসেবে ভাষণ দেবেন।

বাসস লিখেছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, সরকারপ্রধান গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। ‘গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে’ সরকারের নেওয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে।

প্রেসসচিবের ভাষায়, “মূল বার্তাটি হবে—বিশ্ববাসীর কাছে প্রধান উপদেষ্টা তুলে ধরবেন আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর।”

আওয়ামী লীগের ১৫ বছরের শাসন অবসানের পর ২০২৪ সালের ৮ অগাস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এর দেড় মাসের মাথায় ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের নেতা হিসেবে প্রথমবারের মত জাতিসংঘে দাঁড়িয়ে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ইউনূস।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ‘নতুন বাংলাদেশের’ অভ্যুদয় ঘটেছে, তার সঙ্গে ‘নতুনভাবে’ সম্পৃক্ত হতে তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন সেই ভাষণে।

এরপর গত এক বছরে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে এখন কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার।

সূত্র:বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০২:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫