ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইল চেয়ার,ট্রলি সরবরাহ এবং দালালের দৌরাত্ম বন্ধের নির্দেশ রমজান মাসের অমূল্য রত্ন রোজাদারের দোয়া মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? ওপেন হার্ট সার্জারি শেষে ঘরে ফিরলেন অভিনেতা ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’ হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ: জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?  নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ ‘সুপ্রভাত কক্সবাজার’-এর ইফতার ও শুভেচ্ছা আড্ডা অনুষ্ঠিত পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ফরিদুল আলম ফরিদ উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী?

লোডশেডিংয়ে অতিষ্ঠ কক্সবাজারবাসী

কক্সবাজারে ফের শুরু হয়েছে ঘনঘন লোডশেডিং। ভাদ্রের ভ্যাপসা গরমে জেলাজুড়ে বিদ্যুৎ থাকছে না পালা করে। রাস্তার এপাশে গেলে ওপাশে আসে, ওপাশে লোডশেডিং হলে এপাশে আসে। আবার একেক বার লোডশেডিং হলে সেটি স্থায়ী হচ্ছে টানা দুই ঘণ্টার কাছাকাছি।

মধ্যদুপুর হোক, বা মধ্যরাত—সব সময়েই নিয়ম করে এলাকাভেদে হচ্ছে লোডশেডিং। কোনো কোনো এলাকায় গভীর রাতেও লোডশেডিং হচ্ছে, এতে চরম দুর্ভোগে পড়ছেন রোগী, শিশু ও সাধারণ মানুষ। ব্যহত হচ্ছে স্বাভাবিক ঘুম সহ চিকিৎসা কার্যক্রম।

বার্মিজ মার্কেট এলাকার শাহিনা বেগম বলেন, “রাত দুইটায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নবজাতকের দুধ গরম করা পর্যন্ত মুশকিল হয়ে যায়।”

দোকান মালিক নূরুল আমিনের অভিযোগ, “ফ্রিজ বন্ধ হয়ে মালপত্র নষ্ট হচ্ছে, ব্যবসায় বড় ক্ষতি হচ্ছে।”
কলেজ শিক্ষার্থী সাইফুলের কথা, “পড়াশোনা ঠিকমতো করা যাচ্ছে না, রাতে বিদ্যুৎ চলে গেলে ল্যাপটপ চালানো অসম্ভব।”

ফার্মেসী স্টাফ শুভ দে জানান, “চিকিৎসা সরঞ্জাম রেফ্রিজারেটরে সংরক্ষণ অসম্ভব হয়ে যাচ্ছে। বারবার বিদ্যুৎ বন্ধ হয়ে ফ্রিজে রাখা ওষুধের গুণগত মানও নষ্ট হচ্ছে”

লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাওয়া হলে কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গনি জানান, কয়েকদিন বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় লোডশেডিং হয়েছে তবে তা কমে এসেছে, কিছুদিনের মধ্যে পরিস্থিতির আরো উন্নতি হবে। তিনি জানান, কক্সবাজারে আরো তিনটি সাব ষ্টেশন হচ্ছে এবং রামুতে নতুন একটি গ্রীড স্টেশন হচ্ছে, এসব হলে পরে বিদ্যুত পরিস্থিতির আমুল পরিবর্তন আসবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোডশেডিংয়ে অতিষ্ঠ কক্সবাজারবাসী

আপডেট সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫