ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সভাপতি,সাধারণ সম্পাদকসহ দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে বিজয়ী হলেন যারা ছেলের বিজয় দেখে যেতে পারলেন না মা নি’হ’ত নয়, ক্যাম্পে গু’লি’বিদ্ধ সেই শিশুর অবস্থা আশংকাজনক মাটির নিচ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে বিভিন্ন পদে যারা জয়ী চকরিয়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে পুড়ে যুবকের মৃত্যু কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে সদস্য পদে ৫ বিজয়ী যারা পুলিশের আশ্বাসে বাসটার্মিনালে সড়ক অবরোধ প্রত্যাহার : সালমানের জানাজা শনিবার সকাল ১০ টায় দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন : ভোট দিয়েছেন ১২শ ২৫ জন,অনুপস্থিত ১০৫ জন কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ বারে কথা কাটাকাটির জের : কক্সবাজার শহরে ঝরলো দুই প্রাণ সমুদ্র সৈকতে রাস্তা নির্মাণের প্রতিবাদে ঢাকায় বাপার মানববন্ধন ও ৭ দফা দাবি আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস

মশার কয়েলের আগুনে মারা গেল ৪টি গরু, দগ্ধ আরও দুটি

টাঙ্গাইলের সখীপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে চারটি গরু পুড়ে মারা গেছে। এ সময় দগ্ধ হয়েছে আরও দুটি গরু। গতকাল রোববার গভীর রাতে উপজেলার আড়াইপাড়া গ্রামে শাহ আলম বেগ নামের এক কৃষকের গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাহ আলম বেগ বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত সোয়া তিনটার দিকে প্রতিবেশীর চিৎকারে তাঁর ঘুম ভাঙে; দেখেন গোয়ালঘরে আগুন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এর মধ্যেই চারটি গরু পুড়ে মারা গেছে। একটি গাভি দগ্ধ হয়ে গোয়ালঘর থেকে বাইরে চলে যায়। গুরুতর দগ্ধ আরেকটি গরুকে স্থানীয় লোকজন জবাই করেন। আগুন নেভাতে গিয়ে শাহ আলমও আহত হন। তাঁর দুহাত পুড়ে যায়। আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

শাহ আলম আরও বলেন, মারা যাওয়া চারটি গরুর মধ্যে দুটি ষাঁড় গরু, একটি গাভি ও একটি বকনা বাছুর ছিল। তিনি কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ করেছেন। তিনি বলেন, ‘আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কীভাবে আমার সংসার চলবে, বুঝতে পারছি না।’

কালিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গরুকে খাওয়ানোর জন্য গোয়ালঘরে তুলা রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, স্তূপ করে রাখা তুলার এক বস্তা জ্বলন্ত কয়েলের ওপরে পড়ে। সেখান থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক শাহ আলমের পাশে দাঁড়িয়ে যতটুকু সহযোগিতা করা দরকার, আমরা তা করব।’

সূত্র:প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সভাপতি,সাধারণ সম্পাদকসহ দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে বিজয়ী হলেন যারা

মশার কয়েলের আগুনে মারা গেল ৪টি গরু, দগ্ধ আরও দুটি

আপডেট সময় : ১২:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫