ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা ছাত্রদলের কমিটি: নেতৃত্বের পরিবর্তন নাকি অমীমাংসিত সমিকরণ! কচ্ছপিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে গা ঢাকা দিয়েছে যুবক , বিজিবির ব্যর্থ অভিযান জেলা ছাত্রদলের নতুন কমিটি: নতুন নেতৃত্বের ঐক্যের বার্তার বিপরীতে ক্ষোভ–বঞ্চনার প্রকাশ.. কক্সবাজারে টানা বৃষ্টিতে বিপাকে লবণ চাষিরা, বন্ধ উৎপাদন, বাড়ছে দুশ্চিন্তা কক্সবাজারে ৪ মাসব্যাপী বিআরটিসির ড্রাইভিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ১০০ জন জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় টেকনাফে যুবক গুলিবিদ্ধ টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি কক্সবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হ্নীলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর/ অবশেষে জেটি ও টার্মিনালসহ অবকাঠামো নির্মাণের কাজ শুরু জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন: ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ

চকরিয়ায় হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় অপহরণ করে ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আমজাদ হোসেন দানু মিয়া (৪২)

কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় রাস্তায় গতিরোধ করে আমজাদ হোসেন দানু মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। একই ঘটনায় মো. মুবিনুল ইসলাম (৩০) নামে আরেক যুবক মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লালব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দানু মিয়া কোনাখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড চরপাড়ার করিম দাতের ছেলে।

জানা গেছে-২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকার আসহাবুল করিম ওরফে জিহাদকে চকরিয়ার কোনাখালী এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় জিহাদের বাবা মকছুদুল করিম ১২ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে আসামিদের তালিকায় ৬ নম্বরে দানু মিয়া ও ৯ নম্বরে মো. মুবিনুল ইসলামের নাম রয়েছে।

নিহতের স্বজরা জানায়- মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্য সহ হত্যা মামলার তিনজন আসামী কোনাখালী চরপাড়া থেকে অটোরিকশা যোগে আত্মসমর্পণ করতে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাচ্ছিলেন। লালব্রীজের পাশের মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেল যোগে ১৮ থেকে ২০জন দুর্বৃত্ত রাস্তা গতি রোধ করে। তারা একযোগে দানু মিয়া,মুবিনুল ইসলাম কে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় মোবারক আলী পালিয়ে যায়।অপহরণ কারীরা দানু মিয়া এবং মুবিনকে পেকুয়ার উদ্দেশ্যে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যাইনি। সন্ধার দিকে পেকুয়া চৌমুহনীতে পাওয়া যায়। উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দানু মিয়ার মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইঁয়া জানায়, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলা ছাত্রদলের কমিটি: নেতৃত্বের পরিবর্তন নাকি অমীমাংসিত সমিকরণ!

চকরিয়ায় হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় অপহরণ করে ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:৫৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪