ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু, মোট ১৩ শিশুর মৃত্যু  নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরি জেলা ছাত্রদলের কমিটি: নেতৃত্বের পরিবর্তন নাকি অমীমাংসিত সমিকরণ! কচ্ছপিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে গা ঢাকা দিয়েছে যুবক , বিজিবির ব্যর্থ অভিযান জেলা ছাত্রদলের নতুন কমিটি: নতুন নেতৃত্বের ঐক্যের বার্তার বিপরীতে ক্ষোভ–বঞ্চনার প্রকাশ.. কক্সবাজারে টানা বৃষ্টিতে বিপাকে লবণ চাষিরা, বন্ধ উৎপাদন, বাড়ছে দুশ্চিন্তা কক্সবাজারে ৪ মাসব্যাপী বিআরটিসির ড্রাইভিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ১০০ জন জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় টেকনাফে যুবক গুলিবিদ্ধ টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি কক্সবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হ্নীলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর/ অবশেষে জেটি ও টার্মিনালসহ অবকাঠামো নির্মাণের কাজ শুরু জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ

সাগরে ডুবে যাওয়ার ৫দিন পর ভেসে এলো জেলের গলিত লাশ

২৮ জুলাই কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ার অদূরে সাগরে জাহাজের ধাক্কায় ডুবে যায় মাছ ধরার একটি ফিশিং ট্রলার। এই ঘটনায় ৬ জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলো আবদুল মোনাফ ও আলাউদ্দিন।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় কুতুবদিয়া কৈয়ারবিল সৈকত থেকে একটি মরদেহ উদ্ধারের কথা জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।

পরে উদ্ধার হওয়া মরদেহটি ৫দিন আগে নিখোঁজ জেলে আবদুল মোনাফের (৩৩) বলে নিশ্চিত করেছে তার পরিবার।

মোনাফের বোনের স্বামী কৈয়ারবিলের সাবেক ইউপি সদস্য মো. টিটু জানান, ভেসে আসা লাশটি গত কয়েকদিন আগে মহেশখালী সাগরে নিখোঁজ হওয়া আবদুল মোনাফের। পরনের কাপড়সহ ছবি দেখে মোনাফের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা মরদেহ সনাক্ত করার কথা জানিয়েছে তাকে।

আবদুল মোনাফ মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকার মো. জামাল উদ্দিনের পুত্র।

মো. টিটু বলেন, গত সোমবার (২৮ জুলাই) হোয়ানকের ধলঘাট পাড়া এলাকার নাসির উদ্দিনের মালিকানাধীন ফিশিং ট্রলারে করে মাছ ধরতে যায় মোনাফ। ওই ট্রলার ডুবির ঘটনায় আলাউদ্দিন নামের আরও একজন জেলে এখনো নিখোঁজ রয়েছে।

কুতুবদিয়ার ওসি আরমান হোসেন বলেন, ‘মরদেহের মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। দেহের পরনে নেভিব্লু প্যান্ট ও একটি এশ রঙের ফুলহাতা গেঞ্জি রয়েছে। উদ্ধার পরবর্তী পরিচয় নিশ্চিত হলে পরিবারকে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু, মোট ১৩ শিশুর মৃত্যু 

সাগরে ডুবে যাওয়ার ৫দিন পর ভেসে এলো জেলের গলিত লাশ

আপডেট সময় : ০১:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫