ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আর্জেন্টিনা সমর্থকদের সবুজ উদ্যোগ -কক্সবাজারে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন ​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন
এসএসসির ফল বিপর্যয়

গলায় ওড়না পেঁচিয়ে প্রিয়তমের আত্মহনন

  • রাহুল মহাজন
  • আপডেট সময় : ০৯:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 1316

এসএসসি পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ হওয়ার পর গলায় ওড়না পেঁচিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে বলে জানিয়েছে তার পরিবার।

আত্মহনন করা প্রিয়তম রুদ্র (১৬) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের হিন্দু পাড়া এলাকার বাসিন্দা। সে খুরুস্কুল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

নিহতের বাবা কাঞ্চন রুদ্র বলেন, “আমার ছেলে কেন এমন করেছে সেটা সত্যি জানি না। দুপুরে আমার স্ত্রী ও ছেলে একসাথে ভাত খাওয়া শেষ করে। টিভিতে খবর দেখছিলাম তখন প্রিয়তম তার সহপাঠীর বাসায় ছিলো। পরে ঘরে আসলে তাকে বলি তোর মামা ফোন করেছে, বলছে তুই নাকি দুই বিষয়ে খারাপ করেছিস।”

“সেটা শোনার পর প্রিয়তম তার মাকে কল দিবে বলে বাইরে চলে যায়। আমি অফিসে চলে আসি, আর কিছু জানিনা।”

কাঞ্চন রুদ্র বলেন, “অফিসে আসার ২০-৩০ মিনিট পর আমার বোন কল করে বলে ঘরের দরজা জানলা সব বন্ধ। ডাকডাকি করার পরও প্রিয়তম দরজা খুলছে না।”

পরে দরজা না খোলায় ঘরের টিন কেটে ভিতরে ঢুকে স্বজনরা দেখেন ফ্যান সাথে ওড়না প্যাচানো অবস্থা ঝুলে আছে প্রিয়তম। সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান এই শিক্ষার্থীর বাবা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী

এসএসসির ফল বিপর্যয়

গলায় ওড়না পেঁচিয়ে প্রিয়তমের আত্মহনন

আপডেট সময় : ০৯:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫