ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী স্কটল্যান্ডের বিপক্ষে ফিরতে পারেন নেইমার, ব্রাজিলের ‘নাম্বার টেন’ সংকটে নতুন আশা উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যুতে মামলা দায়ের, চালক কারাগারে অস্থায়ী ইজারায় সরকারি জমি দখল করলেন বিএনপি নেতা ফোরকান! বাংলাদেশ পাকিস্তানকে এক সুতোয় বাঁধার চেষ্টা: ভূরাজনীতির নতুন বার্তা? কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন সরকারের তিন মন্ত্রী জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ : শিক্ষামন্ত্রী গর্জনিয়ার পোয়াংগেরখিলে দাতা সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক হাফিজ গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান পুত্র ওয়াসিম নাপিতেরচর স্কুলে দাতা সদস্য নির্বাচিত ‘আমাকে মিস করছেন?’ বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পুরোনো ছকে ফিরছে ব্রাজিল

এনসিপি’র প্রচারণা শুরু: হাসনাত-সার্জিস- জারা কক্সবাজার আসছে ১৯ জুলাই

সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী ১৯ জুলাই কক্সবাজার আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতারা। এনসিপি কর্মসূচিটির নাম দিয়েছে “দেশ গড়তে জুলাই পদযাত্রা”।

কক্সবাজার সফরে আগতদের মধ্যে রয়েছে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতাদের একটি বহর।

এদিকে সদ্যজাত সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার আগমন উপলক্ষে প্রচারণা শুরু করেছে এর নেতাকর্মীরা। সোমবার (৭জুলাই) কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া ও উখিয়ায় প্রচারপত্র বিলি করতে দেখা গেছে জেলার এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং যুবশক্তির নেতাকর্মীদের।

প্রচারণায় থাকা এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজা উদ্দিন বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায়, যারা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিল।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা আসিফ বাপ্পী জানান, এনসিপি জানাতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে তাদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী।

জেলার সংগঠক খালিদ বিন সাঈদ, বলেন, এই পদযাত্রা কেবল বক্তব্য দেওয়ার জন্য নয়, বরং জনগণের কথা শোনার জন্য- বিশেষ করে দেশের তরুণ, বঞ্চিত, প্রান্তিক ও আশাবাদী মানুষের জীবন, স্বপ্ন ও সংগ্রামের কথা সরাসরি শোনার জন্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

এনসিপি’র প্রচারণা শুরু: হাসনাত-সার্জিস- জারা কক্সবাজার আসছে ১৯ জুলাই

আপডেট সময় : ০১:১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫