ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা

২৫ বছরের জন্য বাফুফের হাতে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়াম

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 1236

জাতীয় ফুটবলের বিস্তার ও উন্নয়নের স্বার্থে বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দেশের সাতটি জেলা স্টেডিয়াম আগামী ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুকূলে বরাদ্দ দিয়েছে এনএসসি।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নীলফামারী স্টেডিয়ামকে ফুটবলের জন্য বরাদ্দের ঘোষণা দেন। পরে ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাফুফের নামে ওই স্টেডিয়াম বরাদ্দ করা হয়। সর্বশেষ ৯ সেপ্টেম্বর গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম, কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামকেও ২৫ বছরের জন্য বাফুফেকে লিজ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

শর্ত অনুযায়ী, এসব স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল, ভূমি করসহ যাবতীয় খরচ বহন করবে বাফুফে। একইসঙ্গে আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব নিয়মিত এনএসসিকে জানাতে হবে। তবে প্রয়োজন মনে করলে ৩ মাসের নোটিশে লিজ বাতিল করার এখতিয়ারও রেখেছে ক্রীড়া পরিষদ।

বাফুফে জানিয়েছে, ফিফা ও এএফসির অর্থায়নে স্টেডিয়ামগুলো উন্নত করতে হলে দীর্ঘমেয়াদি লিজ অপরিহার্য। কেননা, ২৫ বছরের নিচে মালিকানা না থাকলে বৈশ্বিক সংস্থাগুলো কোনো অর্থায়ন করে না। তাই এনএসসির এ সিদ্ধান্ত ফুটবলের উন্নয়ন সম্ভাবনা বাড়াবে।

এর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামও বাফুফেকে ২৫ বছরের জন্য বরাদ্দ দিয়েছিল এনএসসি। তবে স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকদের প্রতিবাদের কারণে বাফুফে এখনো সেটি পুরোপুরি বুঝে নিতে পারেনি। ফলে নতুন বরাদ্দ পাওয়া সাতটি স্টেডিয়ামও কবে বাফুফের পূর্ণ নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে শঙ্কা রয়ে গেছে।

এদিকে জেলা স্টেডিয়ামগুলোতে শুধু ফুটবল নয়, হকি, কাবাডি, অ্যাথলেটিক্স, ভলিবল, খো খোসহ বিভিন্ন খেলাও আয়োজিত হয়ে থাকে। ফুটবল এককভাবে স্টেডিয়ামের নিয়ন্ত্রণ নিলে অন্যান্য খেলাধুলা সংকটে পড়তে পারে বলে উদ্বেগ রয়েছে স্থানীয় ক্রীড়া মহলে।

ট্যাগ :

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

২৫ বছরের জন্য বাফুফের হাতে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়াম

আপডেট সময় : ০৪:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫