ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা

২৫ ডিসেম্বর তীব্র যানজটের শঙ্কা, বিমান যাত্রীদের আগাম সতর্কবার্তা

আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কগুলোতে ব্যাপক জনসমাগমের কারণে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সম্মানিত যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।

বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বিমান কর্তৃপক্ষ জানায়, ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) প্রচুর মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই এলাকার সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।

এই অবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটের যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময়ের পর্যাপ্ত আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যানজটের কারণে যেন কোনো যাত্রী ফ্লাইট মিস না করেন, সেজন্যই এই আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীদের যাত্রা যেন সুষ্ঠু ও নির্বিঘ্ন হয়, সেটি নিশ্চিত করতেই এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে। যাত্রীদের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি।

সূত্র: দেশ রুপান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

২৫ ডিসেম্বর তীব্র যানজটের শঙ্কা, বিমান যাত্রীদের আগাম সতর্কবার্তা

আপডেট সময় : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫