ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা

২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা অনুদান পেলেন তাসনিম জারা

নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ভোটারদের কাছে অর্থ সহায়তা চেয়ে মাত্র ২২ ঘণ্টার ব্যবধানে ৩৭ লাখ টাকার বেশি অনুদান সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন,
“মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা আপনারা পাঠিয়েছেন! ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছে আমরা। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই।”

তিনি আরও জানান, তার নির্বাচনী এলাকা ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা)। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এই আসনে একজন প্রার্থী সর্বোচ্চ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় করতে পারবেন।

তাসনিম জারা বলেন,
“এই নির্ধারিত ব্যয়ের পুরো টাকাটাই স্বচ্ছভাবে সংগ্রহ করাই আমার লক্ষ্য। ফলে আর মাত্র ৯ লাখ টাকা সংগ্রহ করা সম্ভব হলেই আমরা এই ফান্ডরেইজিং ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেব।”

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ফান্ডরেইজিং উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং স্বল্প সময়ে বিপুল পরিমাণ অনুদান পাওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও নজর কাড়ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা অনুদান পেলেন তাসনিম জারা

আপডেট সময় : ১০:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫