ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন? ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায়

২১ টিমের অংশগ্রহনে কক্সবাজারে প্রথমবার বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ টুর্নামেন্ট

আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম থাকলেও নিয়মিত জেলা লিগ কিংবা বড় পরিসরের স্থানীয় টুর্নামেন্ট না হওয়ায় অনেক প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে যাচ্ছিলেন মূলধারা থেকে। এর ফলে জাতীয় পর্যায়ে কক্সবাজারের ক্রিকেটারদের অবদানও সীমিত হয়ে পড়েছিল।

এবার কক্সবাজারের ক্রিকেটে সুদিন ফেরাতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সায়মন বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার সন্ধ্যায় কলাতলীর হোটেল সায়মন বীচ রিসোর্টে জমকালো আয়োজনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২১টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের অভিজ্ঞ ক্রিকেটাররাও খেলবেন, যা টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। ফলে উচ্চমানের ক্রিকেট উপভোগের সুযোগ পাচ্ছে কক্সবাজারের ক্রিকেটপ্রেমীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বিসিবি কাউন্সিলর কাপ। প্রথম রাউন্ডে ৭টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ২১টি দল অংশ নেবে। প্রতিদিন স্টেডিয়ামের দুটি মাঠে চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট সফল করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।

বিসিবির মুখপাত্র সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারের ঝিমিয়ে পড়া ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতেই এই আয়োজন। নানা বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করে হলেও কক্সবাজারের ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবি কাউন্সিলর কাপ একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর উদ্যোগ বলে মনে করেন তিনি।

স্থানীয় ক্রীড়ামোদীদের প্রত্যাশা, বিসিবি কাউন্সিলর কাপের মতো নিয়মিত আয়োজন করা হলে পর্যটন নগরী কক্সবাজার থেকে ভবিষ্যতে মুমিনুল হক সৌরভের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেটার উঠে আসবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

২১ টিমের অংশগ্রহনে কক্সবাজারে প্রথমবার বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ টুর্নামেন্ট

আপডেট সময় : ১১:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫