মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম’র নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সাজন বড়ুয়া, আব্দুর রশিদ মানিক, শাহেদ হোছাইন মুবিন, রবিউল হাসান আরিফ, সিফাত, মাহমুদউল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তি: 





















