ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হঠাৎ’ চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী আলোকসজ্জা করা যাবে না ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ মাদকবিরোধী অভিযানে পুলিশ এসআইয়ের মৃত্যু বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়ার ২০২৫ সালে পৃথিবীতে আটকে থাকা তাপের রেকর্ড ছুটির শেষ দিন, সৈকতে ঢেউয়ের মতো ভিড়: বাড়তি খরচে ক্ষোভ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী প্যানিক হবেন না, প্রয়োজন অনুযায়ী তেল নিন : জ্বালানি মন্ত্রী ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার

সেনাবাহিনীর সাথে আমাদের কোনও দ্বন্দ্ব নেই: সারজিস

সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম, ঢাকা (আরডিআরএফ) -এর ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এতে সমিতির সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে সারজিস বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি আমরা দাঁড়াবো না।

মব জাস্টিস ও ন্যায়বিচার সাংঘর্ষিক মন্তব্য করে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে স্থিতিশীলতা প্রয়োজন, তাই যেকোনো বিশৃঙ্খলা এড়িয়ে চলতে হবে।

এছাড়া রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান সারজিস।

অপরদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে।

এসময়, গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী, আরডিআরএফ সভাপতি তামজিদুল ও সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার, আজকের দৈনিকের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান সাঈদী সোহাগ প্রমুখ।
সূত্র : যমুনা টিভি

ট্যাগ :

সেনাবাহিনীর সাথে আমাদের কোনও দ্বন্দ্ব নেই: সারজিস

আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫