ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই মাস কারাগারে আনিস আলমগীর, জামিনের আশায় পরিবার ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী রমজান ঢুকতেই পুদিনার সেঞ্চুরি- শসা-লেবুর দামও চড়া! প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এক মাসে সড়কে ঝরল ৪৮৭ প্রাণ, মোটরসাইকেলে ৪০.২৪ শতাংশ প্রাণহানি রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ রোজার ধর্মীয় গুরুত্ব রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সালাউদ্দিনকে কক্সবাজারের গডফাদার ডাকলেন পাটোয়ারী!

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী তাকে ‘গডফাদার’ ডেকেছেন।

শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে নাসির উদ্দীন বলেন, প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামীলীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলো এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা জমি দখল করছে। চাঁদাবাজি করছে।

নাম না বললাম এমন উক্তি করে নাসির উদ্দীন বলেন, আবার নাকি সে সংস্কার বুঝেনা।

বিএনপির প্রভাবশালী এ নেতাকে ইঙ্গিত করে পাটোয়ারী বলেন, “কক্সবাজারের জনতা এধরণের সংস্কার বিরোধী, যে পিআর বুঝেনা, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ”।

এসময় নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। কে পিআর বুঝে আর কে পিআর বুঝে না এইজন্য সংস্কার আটকে থাকবে না। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জমায়েত হচ্ছি জুলাই সনদ আমরা আদায় করবোই।

শহীদের নামে শ্লোগান দিয়ে সমাবেশ করার আগে নাহিদ বলেন, মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদারতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আর কোন গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না।

শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয় জুলাই পদযাত্রার অংশ হিসেবে।

এতে এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, যুগ্ম সচিব এসএম সুজাউদ্দিন বক্তব্য দেন।

“দেশ গড়তে জুলাই পদযাত্রা”র অংশ হিসেবে এনসিপির ১৯তম দিনের এ কর্মসূচি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। বেলা পৌনে একটার দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয় জুলাই পদযাত্রা।

পদযাত্রাটি কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়। এনসিপির এই পদযাত্রাকে ঘিরে জেলার এনসিপি নেতৃবৃন্দের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরী হয় এবং কক্সবাজারে ব্যপক নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়।

কক্সবাজারের জুলাই পদযাত্রা ও সমাবেশ শেষে এনসিপি নেতৃবৃন্দ বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে রামু, ঈদগাঁও ও চকরিয়াতে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুই মাস কারাগারে আনিস আলমগীর, জামিনের আশায় পরিবার

This will close in 6 seconds

সালাউদ্দিনকে কক্সবাজারের গডফাদার ডাকলেন পাটোয়ারী!

আপডেট সময় : ০৪:০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫