ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের জানাজা সম্পন্ন

চ্যানেল আই, দৈনিক আমাদের সময় ও বাংলাদেশ পোস্ট-এর কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিকের মা রাউজাতুন্নাহারের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টায় মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া জামে মসজিদের মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমার নামাজে জানাজা পরিচালনা করেন মাওলানা মাহবুবুল আলম। জানাজায় বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি সরওয়ার আলম সিকদার, সিনিয়র সাংবাদিক ফরিদুল আলম শাহীন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এমআর মাহমুদ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক নুপা আলম, নেছার আহমদ, এএইচ সেলিম উল্লাহ, জাহাঙ্গীর আলম শামস্, তারেকুর রহমান, সাইফুল ইসলাম, চিত্র সাংবাদিক নুরুল আলম ও রহিম উদ্দিনসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষক, সহকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় সাংবাদিক সরওয়ার আজম মানিক বলেন, “আমার মা আজ আমাদের মাঝে নেই, যা এক অপূরণীয় শোক। আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা আমার মায়ের মাগফিরাতের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি দেন।”

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রাউজাতুন্নাহার ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম ফরিদুল আলমের সহধর্মিণী। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত দেড় মাসে দুইবার স্ট্রোকের পর সর্বশেষ অবস্থার অবনতি হলে তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমা দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাংবাদিক মানিকের মায়ের মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজ, শিক্ষক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।

ট্যাগ :

সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০২:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫