ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁওতে মাছের প্রজেক্টে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার যাচ্ছে জ্বালানি তেল, আসছে ইয়াবা- কাটাখালির শীর্ষ চোরাকারবারি কে এই ‘মামুন মহাবারুণী স্নানে মুখর কক্সবাজার: সমুদ্রসৈকতে পূণ্যার্থীদের ঢল চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সরকার গঠনের মাস পূর্তি: বিএনপির ইশতেহার থেকে বাস্তব যাত্রা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু
সংসদ নির্বাচন ও গণভোট

সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 366

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো অনলাইনে আবেদন নিয়ে ডিজিটাল পদ্ধতিতে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রুহুল আমিন মল্লিক জানান, এবার আবেদন অনলাইনে নেওয়া হবে। এ জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সেখানে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।

আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র:সমকাল

ট্যাগ :

ঈদগাঁওতে মাছের প্রজেক্টে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

সংসদ নির্বাচন ও গণভোট

সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে

আপডেট সময় : ১২:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬